Advertisement
E-Paper

পার্কে নাগাড়ে মহিলা ও শিশুদের উত্ত্যক্ত, পুলিশকেও কামড়ে দিলেন তরুণী! ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়

একটি পার্কে পুলিশ এসে এক তরুণীর হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পুলিশ অফিসার প্রথমে বসে থাকা মহিলাটির হাত ধরে রাখেন। এর পর এক ঝটকায় তাঁর ঘাড় ধরে ফুটপাতে ফেলে দেন। এর পর অফিসার তরুণীকে বলপূর্বক উপুড় করে শুইয়ে দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১২:২৮

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

পার্কে মহিলা ও শিশুদের আক্রমণ ও বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ছিল তরুণীর বিরুদ্ধে। প্রশাসন ব্যবস্থা নিতে আসার পর পুলিশকেও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তরুণীকে আটক করতে যেতেই তিনি এক পুলিশকর্মীর হাত কামড়ে দেন বলে অভিযোগ। তরুণীকে বলপ্রয়োগ করে গ্রেফতার করতে হয়। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি আমেরিকার সান দিয়েগোর। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখে পুলিশের আচরণ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পার্কে পুলিশ এসে এক তরুণীর হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক পুলিশ অফিসার প্রথমে বসে থাকা মহিলাটির হাত ধরেন। এর পর এক ঝটকায় তাঁর ঘাড় ধরে ফুটপাতে ফেলে দেন। এর পর অফিসার তরুণীকে বলপূর্বক উপুড় করে শুইয়ে দেন। হাঁটু দিয়ে তরুণীর পিঠ চেপে ধরেন। গ্রেফতার করার সময় অভিযুক্তের হাত দু’টি চেপে ধরার চেষ্টা করেন ওই পুলিশকর্মী। ধস্তাধস্তির সময়ই তরুণী অফিসারের হাতে কামড় দেন বলে অভিযোগ। সান দিয়েগো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যিনি ওই তরুণীকে গ্রেফতার করেছেন তাঁর বাঁ হাত ফুলে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই পুলিশকর্মীকে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘জেমসজোনসআইকে৮’ নামের হ্যান্ডল থেকে পোস্ট করার ১৭ লক্ষ বার তা দেখা হয়েছে। ১০ হাজারের বেশি লাইক পড়েছে তাতে। যদিও ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। গ্রেফতার করার সময় মহিলার প্রতি যে পরিমাণ বলপ্রয়োগ করা হয়েছে তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন অনেকে। সান দিয়েগোর পুলিশ জানিয়েছে, তরুণীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর আগেও তাঁকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে ছিলেন। জামিনে থাকাকালীনই তিনি নানা অপরাধমূলক কাজ করছিলেন বলে অভিযোগ।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy