Advertisement
E-Paper

Viral: গান শুনতে পানশালায় হাজির কুকুর! গিটার দেখেই লাফিয়ে উঠে মাতিয়ে দিল সে

গিটারের আওয়াজ, গান— এই সবে মেতে থাকা কুকুরটি দর্শক হিসাবে শুধু মাত্র বসে থাকতে পারল না সে। তার পরই...।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১২:৫৪
ছবি টুইটার।

ছবি টুইটার।

পানশালায় গিটার হাতে গান করছেন এক যুবক। তাঁর গানে জমজমাট পানশালার অন্দরমহল। এমন সময় পানশালায় ঢুকল একটি পথ-কুকুর।

গানে মোহিত হয়ে গেল সারমেয়টিও। দু’পা মুড়ে বসে লেজ নাড়তে নাড়তে অবাক হয়ে তাকিয়ে যুবকের গান উপভোগ করছিল সে। দর্শকাসনে কুকুরকে দেখে গান গাইতেই গাইতেই যুবকের মুখে ধরা পড়েছে হাসির রেখা। গিটারের আওয়াজ, গান— এই সবে মেতে থাকা কুকুরটি দর্শক হিসাবে শুধু মাত্র বসে থাকতে পারল না।

আচমকাই উঠে এসে যুবকের কাছে চলে গেল কুকুরটি। তার পর উঠে দাঁড়িয়ে দুই পা দিয়ে সে-ও গিটারে টুংটাং করতে লাগল। এর ফলে ঠিক মতো গিটার বাজাতে পারছিলেন না যুবক। অগত্যা, কুকুরের একটি পা তাঁর হাতে নিয়েই গিটার বাজালেন ওই পানশালার গায়ক। মাঝেমধ্যে কুকুরটির মাথায় হাতও বুলিয়ে দিলেন তিনি।

এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। কুকুরটির গানের প্রতি এমন ভালবাসা দেখে মজেছেন অনেকেই।

Viral Viral News Viral video Dog
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy