Advertisement
E-Paper

Mukul Roy: মিছিলে আটকে মুকুল রায়ের গাড়ি, নাগালে পেয়ে বিক্ষোভ দেখাল এসএফআই

মধ্যমগ্রাম এপিসি কলেজে চতুর্থ এবং পঞ্চম সিমেস্টারের ফি কমানোর দাবিতে আন্দোলনে নামেন এসএফআই কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৮:২৫
আটকে মুকুল রায়ের গাড়ি।

আটকে মুকুল রায়ের গাড়ি। —নিজস্ব চিত্র।

মিছিলে আটকে পড়েছে মুকুল রায়ের গাড়ি। তাঁকে নাগালের মধ্যে পেয়ে গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা। বুধবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে।
ঘটনার সূত্রপাত গত সোমবার। মধ্যমগ্রাম এপিসি কলেজে চতুর্থ এবং পঞ্চম সিমেস্টারের ফি কমানোর দাবিতে আন্দোলন করছিলেন এসএফআই কর্মী-সমর্থকরা। অভিযোগ, বিক্ষোভকারীদের উপর তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা হামলা চালায়। তার প্রতিবাদে বুধবার মিছিল করে এসএফআই। মধ্যমগ্রাম ফ্লাইওভারের মুখে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন।

সেই সময় সোদপুর রোড দিয়ে যাচ্ছিলেন মুকুল। মিছিলে আটকে যায় তাঁর গাড়ি। মুকুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এসএফআই কর্মী-সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

mukul roy TMC SFI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy