Advertisement
E-Paper

চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক, বিচারপতির দৃষ্টি আকর্ষণ

বিদেশে যেতে চেয়ে মঙ্গলবার আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৬:১৩
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

বিদেশ যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে মঙ্গলবার আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক। এই বিষয়ে সাত দিনের অনুমতি চেয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

একই সঙ্গে এ-ও জানা গিয়েছে যে, অভিষেকের বিদেশযাত্রার ক্ষেত্রে এমনিতে কোনও বাধা নেই। তবে একাধিক বিচারাধীন মামলায় তাঁর নাম রয়েছে। সেগুলির ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে বলেছে আদালত। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার কারণে বিদেশ যেতে চেয়ে আদালতের অনুমতি চাইলেন অভিষেক।

২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। ওই দুর্ঘটনায় চোখের নীচে গুরুতর চোট পান তিনি। প্রথমে দেশের একাধিক হাসপাতালে, পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করেন তিনি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর দলও কার্যত দু’টুকরো হতে চলেছে। অভিষেকের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে ‘আসল’ বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা। সোমবার নিউ টাউনের একটি বিলাসবহুল হোটেলে ঋতব্রতের নেতত্বাধীন ‘বিদ্রোহী’ তৃণমূল বিশেষ অধিবেশন ডেকে জাতীয় কর্মসমিতি গঠন করেছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেকের কোনও জায়গাই হয়নি। দলের চেয়ারম্যান করা হয়েছে হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায়কে।

Calcutta High Court TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy