Advertisement
E-Paper

ভিড় জমল আমের স্বাদ নিতে

নানা ধরনের আম চেখে দেখার এ যেন এক সুবর্ণ সুযোগ। রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে এমন সুযোগের ব্যবস্থা করল এক সংগঠন। তাদের আয়োজনে ইস্পাতনগরীর কনিষ্ক মাঠে হয়ে গেল ‘আম উৎসব’, এই শহরে প্রথম বার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ০৬:২৩
কনিষ্ক মাঠে চলছে ‘আম উৎসব’। —নিজস্ব চিত্র।

কনিষ্ক মাঠে চলছে ‘আম উৎসব’। —নিজস্ব চিত্র।

নানা ধরনের আম চেখে দেখার এ যেন এক সুবর্ণ সুযোগ। রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে এমন সুযোগের ব্যবস্থা করল এক সংগঠন। তাদের আয়োজনে ইস্পাতনগরীর কনিষ্ক মাঠে হয়ে গেল ‘আম উৎসব’, এই শহরে প্রথম বার।

‘আলো ওয়েলফেয়ার সোসাইটি’ নামে ওই সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিনামূল্যে নানা রকম আম চেখে দেখতে হাজির হয়েছিলেন কয়েকশো মানুষ। চৌসা, দশেরি, আম্রপালি, গুটলি, সুন্দরী, আমেরিকান বিউটি-সহ বিভিন্ন প্রকারের আমের সম্ভার রাখা ছিল মাঠে। সার দিয়ে দাঁড়িয়ে কুপন নিয়ে আম খেয়েছেন মানুষজন। বি-জোনের নার্গার্জুন রোড থেকে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছেলে শমীককে নিয়ে এসেছিলেন অনিন্দিতা বসু। তিনি বলেন, ‘‘এমন উৎসবের কথা এখানে আগে শুনিনি। ছেলেকে নিয়ে এসেছিলাম। অনেক রকম আম দেখলাম। খেলামও।’’ বেনাচিতি থেকে আসা শুভম মণ্ডল বলেন, ‘‘দারুণ উপভোগ করেছি। এমন উৎসব করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ।’’

আয়োজক সংস্থার তরফে কালীদাস বন্দ্যোপাধ্যায় জানান, দিন কয়েক আগে এক আলোচনায় প্রথম এমন উৎসবের পরিকল্পনার কথা ওঠে। ছিলেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পল্লব নাগ। তিনি উৎসব আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এর পরেই উঠেপড়ে লাগেন তাঁরা। বাঁকুড়া, পুরুলিয়া, মালদহ থেকে মোট ১০ কুইন্ট্যাল আম কিনে আনা হয়েছে। কালীদাসবাবু বলেন, ‘‘ভিড় দেখে আমরা খুশি। আগামি বছর আরও বড় করার কথা ভাবছি।’’ কাউন্সিলর পল্লববাবু বলেন, ‘‘দুর্গাপুরের মানুষকে এমন এক উৎসবে সামিল করতে পেরে আমরা আনন্দিত।’’

Durgapur Mango festivals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy