Advertisement
E-Paper

ওভারব্রিজ ভেঙে আহত তরুণী

স্টেশনের ওভারব্রিজের সিঁড়ি ভেঙে জখম হলেন এক মহিলা। শুক্রবার বিকেলে পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় স্টেশনের ঘটনা। পেশায় খাদ্য দফতরের কর্মী ঈশিতা রায় নামে বছর পঁচিশের ওই মহিলাকে ভর্তি করা হয়েছে কালনা হাসপাতালে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪৫
সিঁড়ির এই ধাপ ভেঙেই ঘটে বিপত্তি। নিজস্ব চিত্র

সিঁড়ির এই ধাপ ভেঙেই ঘটে বিপত্তি। নিজস্ব চিত্র

স্টেশনের ওভারব্রিজের সিঁড়ি ভেঙে জখম হলেন এক মহিলা। শুক্রবার বিকেলে পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় স্টেশনের ঘটনা। পেশায় খাদ্য দফতরের কর্মী ঈশিতা রায় নামে বছর পঁচিশের ওই মহিলাকে ভর্তি করা হয়েছে কালনা হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈশিতাদেবীর বাড়ি কালনার কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নন্দগ্রাম এলাকায়। এ দিন তিনি মাসি রমা সরকারকে নিয়ে পুজোর কেনাকাটার জন্য প্রথমে নবদ্বীপ যান। ফেরার পথে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য সমুদ্রগড় স্টেশনে নামেন তাঁরা। তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ১ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজে ওঠেন তাঁরা। ব্রিজের মাথায় পৌঁছতেই আচমকা একটি সিঁড়ি ভেঙে প্রায় ১২ ফুট নীচে পড়ে যান ঈশিতাদেবী। মাথা ও পায়ে চোট লাগে তাঁর। ওই তরুণীর মামা শম্ভুচরণ সরকার বলেন, ‘‘আর কয়েক পা হাঁটার পরে ভাগ্নি পরে গেলে বড় বিপদ হত। কারণ ওই জায়গা দিয়ে রেলের হাই টেনশন তার গিয়েছে।’’ ওভারব্রিজের মতো জায়গা কেন নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না তা নিয়েও ক্ষোভ জানান তিনি। সমুদ্রগড় স্টেশন সূত্রে জানা গিয়েছে, কেন এমন ঘটনা ঘট ল তা তদন্ত করে দেখা হবে।

Rail Over Bridge Poor maintenance Kalna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy