E-Paper

মহেশতলা নিয়ে বিক্ষোভ, ষাওয়ার অনুমতি শুভেন্দুকে

মহেশতলা-কাণ্ডের প্রতিবাদে সোমবার বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়কেরা। বিধানসভার গাড়ি-বারান্দার সিঁড়িতে আসন পেতে বসে সামনে তুলসী গাছ রেখে বিক্ষোভ দেখান তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ০৯:০৫

—প্রতীকী চিত্র।

মহেশতলা-কাণ্ডের প্রতিবাদে সোমবার বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়কেরা। বিধানসভার গাড়ি-বারান্দার সিঁড়িতে আসন পেতে বসে সামনে তুলসী গাছ রেখে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, মালদহ থেকে মহেশতলা, বাংলা ‘হিন্দুদের বধ্যভূমি’তে পরিণত হয়েছে। রাজ্য সরকারকে ‘হিন্দু-বিরোধী’ বলেও বিজেপি আক্রমণ করেছে। বিজেপি পরিষদীয় দলের এ দিনই মহেশতলায় যাওয়ার কথা ছিল। ঘটনার পরের দিনই মহেশতলায় যেতে চেয়ে রাজ্য পুলিশের ডিজি ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কলকাতা হাই কোর্ট এ দিন দু'জনকে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়ায় বিজেপি বিধায়কেরা মহেশতলায় যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেন। সূত্রের খবর, বিরোধী দলনেতা ও বিধানসভায় বিজেপির সচেতক শঙ্কর ঘোষ আজ, মঙ্গলবার মহেশতলায় যেতে পারেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP Mahestala BJP protest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy