দেশে ফিরলেও এখনই বাড়ি ফেরা হচ্ছে না পাক সেনার হাত থেকে সদ্য মুক্তি পাওয়া বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের। এই অবস্থায় স্বামীর সঙ্গে দেখা করতে নিজেই পঞ্জাবের পঠানকোটে যেতে চান স্ত্রী রজনী। জানালেন, আগামী সপ্তাহেই তিনি পঠানকোটে স্বামীর কর্মস্থলে যেতে পারেন।
পূর্ণম পাক সেনার হাতে বন্দি হওয়ার পর অন্তঃসত্ত্বা অবস্থাতেই পাহাড়ি পথ পেরিয়ে হিমাচলের কাংড়ায় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদর দফতরে গিয়েছিলেন রজনী। গিয়েছিলেন পঠানকোটের ফিরোজ়পুরেও। স্বামীকে ফেরাতে সাহায্য চেয়েছিলেন সব মহলের কাছে। অবশেষে তিন সপ্তাহ বাদে বুধবার সকালে মুক্তি পান পূর্ণম। দেশে ফেরার পর স্ত্রীর সঙ্গে ভিডিয়ো কলে কথাও বলেছিলেন তিনি। এর পর বুধবার রাত ৯টা নাগাদ আবার স্বামীর সঙ্গে কথা হয়েছে স্ত্রীর।
রজনী বলেন, ‘‘রাতেও কথা হয়েছে। বলল খাবার খেয়েছে। সব ঠিক আছে। ওর (পূর্ণম) বাড়ি ফিরতে দেরি হলেও অসুবিধা নেই। দেশে ফিরেছে, কর্মস্থলে ফিরেছে, এতেই শান্তি। বাড়ি ফিরলে বড় করে ওয়েলকাম পার্টি হবে।’’
স্ত্রী জানান, এখন সীমান্তে যা পরিস্থিতি, পাকিস্তানের সঙ্গে যে টানাপড়েন চলছে, তাতে এখনই পূর্ণম বাড়ি ফিরতে পারবেন না। তাই আগামী সপ্তাহে স্বামীর সঙ্গে দেখা করতে যেতে পারেন তিনি। রজনী বলেন, ‘‘বিএসএফের সদর দফতরে কথা হয়েছে। ওরা হয়তো ডাকবে। আমি পঠানকোট যেতে পারি।’’ রজনী আরও জানান, পাক সেনার হাতে আটক হওয়ার পর ভাল করে ঘুমোতে দেওয়া হয়নি পূর্ণমকে। গুপ্তচর ভেবে তাঁর উপর নানা রকম মানসিক নির্যাতন চলেছে।
গত রবিবার থেকে ফোনে নিয়মিত রজনীর খবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ণম দেশে ফেরার পরেও তিনি বার্তা দিয়েছেন। বাড়ির লোকের আর্জি মেনে সন্ধ্যায় রিষড়ার বাড়িতে যান বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্ণমের বাড়িতে যান স্থানীয় সিপিএম নেতৃত্ব। তাঁরা দেখা করেছেন রজনীর সঙ্গে।
সিপিএমের এরিয়া কমিটির সদস্য দেবব্রত ঘোষ বলেন, ‘‘একজন জওয়ান দেশের জন্য কর্তব্য পালন করতে গিয়ে এ রকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। ওঁর মুক্তি পাওয়া একটা বিরাট আনন্দের ব্যাপার। গোটা দেশের মানুষ ওঁর জন্য প্রার্থনা করেছে। এ রকম একজন সৈনিকের জন্য আমাদের গর্ব হয়। ওঁর স্ত্রীও সমানতালে লড়াই করেছেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা