আগামী প্রায় দেড় দশকের মধ্যে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুর-সহ দেশের উপকূলীয় এলাকাগুলি বিপদে পড়বে বলে দাবি করলেন বিশেষজ্ঞেরা। বেঙ্গালুরুর আজ়িম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে, ১৯৬০ সালের তুলনায় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেরগড় উষ্ণতা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। পূর্ব মেদিনীপুরের শীতকালীন বৃষ্টি (উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর জেরে বৃষ্টিপাত) ১১শতাংশ বেড়েছে।
তাপমাত্রা-সহ জলবায়ুর পরিবর্তন এবং ঝড়ঝঞ্ঝা বৃদ্ধির জেরে সুন্দরবনের মতো পরিবেশগত সংবেদনশীল এলাকায় বাঁধ ভাঙা, জলোচ্ছাসএবং পানীয় জল লবণাক্ত হয়ে উঠছে। এই বিপদ সামলাতে সুন্দরবনের বাসিন্দা, বিশেষত মহিলারা ম্যানগ্রোভ বনসৃজনের পথে হাঁটছেন বলেও রিপোর্টে উল্লেখকরা হয়েছে।
রিপোর্টে বিশেষজ্ঞেরা দাবি করেছেন যে, ২০৪০ সাল নাগাদ দেশের ৪০টি উপকূলীয় জেলার গ্রীষ্মের গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়বে। এর মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা বাড়তে পারে এর্নাকুলামে। বৃষ্টির জেরে বিপন্ন হতে পারে মুম্বই শহরতলি-সহ উপকূলীয় মহারাষ্ট্র এবং গুজরাতে। সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং ভাঙনের জেরে ওড়িশার গঞ্জামের বিপদের আশঙ্কা আছে। বাড়ছে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রকোপও।
জলবায়ু বদলের জেরে গোয়ায় লবণ এবং মাছের ব্যবসা বড় ধাক্কা খেতে পারে বলেও ওই রিপোর্টেবলা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)