Advertisement
E-Paper

১৪৮ কোটি টাকা ব্যয়ে এনআরএসের নয়া ভবন, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

এনআরএস হাসাপাতালের ১০তলা এই নতুন ভবনের নাম দেওয়া হয়েছে বিসি রায় মেমোরিয়াল বিল্ডিং। ওই ভবনে থাকছে স্নায়ুশল্য, অস্থি, স্নায়ু এবং হৃদ্‌রোগের মতো বিভাগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৩:১৪
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিধাননগরের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের‌ও উদ্ধোধন করেছেন তিনি। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এই দুইটি নতুন ভবনের উদ্ধোধন করেন তিনি।

এনআরএস হাসাপাতালের ১০তলা এই নতুন ভবনের নাম দেওয়া হয়েছে বিসি রায় মেমোরিয়াল বিল্ডিং। ওই ভবনে থাকছে স্নায়ুশল্য, অস্থি, স্নায়ু এবং হৃদ্‌রোগের মতো বিভাগ। অর্থোপেডিকস, নিউরোলজি এবং কার্ডিয়োলজির মত গুরুত্বূর্ণ বিভাগ। এ ছাড়া রয়েছে আইসিঅউ এবং আইটিইউ শয্যা। তাছাড়া ভবিষ্যতে রোগীদের পরিষেবা প্রদানের জন্য একটি নতুন ১২৮ স্লাইস সিটি স্ক্যান বিভাগ স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। ১৪৮ কোটি টাকা খরচ করে ভবনটি তৈরি করা হয়েছে।

অন্য দিকে, বিধাননগরের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে সেমিনার এবং সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হবে।

NRS Medical College and Hospital West Bengal University of Health Sciences Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy