Advertisement
E-Paper

রানাঘাটে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা রোগীকে বের করতে গিয়ে দেখেন তাঁর মৃত্যু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২১ ২৩:১৫

নিজস্ব চিত্র

বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল নদীয়ার একটি বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

বেথুয়াডহরি থানার অন্তর্গত কালিবাসের বাসিন্দা সুবোধ শিকদার (৭০)-কে শ্বাসকষ্ট হওয়ায় গত চার দিন আগে রানাঘাটের মনোরমা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। ৭০হাজার টাকা জমা করার কথা বলেছিলেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ৫০ হাজার টাকাই দিতে পারেন রোগীর পরিবার। পরে আবার ১ লক্ষ টাকা জমা করতে বলা হয়। সে বার ৯৬ হাজার টাকা জমা করতে সক্ষম হন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, চার দিন কেটে গেলেও রোগীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি পরিবারকে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, রোগী ভাল আছেন, কিন্তু কোভিড পরীক্ষা হওয়ার পরই রোগীর সঙ্গে দেখা করতে দেওয়া হবে।

পরে নাকাশিপাড়া ব্লকে ১০০ শয্যার একটি সেফ হোমে রোগীকে নিয়ে যেতে চান বলে নার্সিংহোমকে জানান পরিবারের সদস্যরা। রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা রোগীকে বের করতে গিয়ে দেখেন তাঁর মৃত্যু হয়েছে।

COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy