Advertisement
E-Paper

তিন তালাক বন্ধের পক্ষে

তিন তালাক বন্ধের দাবিতে একাধিক সংগঠনের দায়ের করা মামলার ভিত্তিতে আগামী ১১ মে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হচ্ছে। তার আগে শনিবার কলকাতা প্রেস ক্লাবে তিন তালাক বন্ধের দাবিতে সরব হলেন বিভিন্ন ক্ষেত্রের বক্তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:১৪

তিন তালাক বন্ধের দাবিতে একাধিক সংগঠনের দায়ের করা মামলার ভিত্তিতে আগামী ১১ মে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হচ্ছে। তার আগে শনিবার কলকাতা প্রেস ক্লাবে তিন তালাক বন্ধের দাবিতে সরব হলেন বিভিন্ন ক্ষেত্রের বক্তারা।

‘প্রগতিশীল মুসলিম সমাজ’ আয়োজিত এই সভায় প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মুসলিম নারীদের সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিতে

তিন তালাক রদ করতেই হবে। তিন তালাকের সুবিধা মুসলিম পুরুষতন্ত্র ভোগ করে। এটা বরদাস্ত করা যায় না।’’ অধ্যাপক সৈয়দ তনবীর নাসরিনের ব্যাখ্যা, ‘‘তিন তালাক বিধি কোরানের কোথাও উল্লেখ নেই। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড সম্প্রতি ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে মুসলিম পুরুষেরা তাঁদের স্ত্রীদের তিন তালাক দিয়ে চলেছে। স্বাধীনতার ৭০ বছর পরেও মুসলিম

মহিলাদের সাংবিধানিক অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে, এটা লজ্জার।’’ একই সুর ছিল রোশেনারা খান, কাজী মাসুম আখতারের বক্তব্যেও। তিন তালাক বাতিলের দাবিতে ৯ ও ১০ মে দিল্লির যন্তরমন্তরের সামনে বিক্ষোভ দেখাবে এই সংঠন।

Triple Talaq Supreme Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy