Advertisement
E-Paper

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস! উত্তরবঙ্গে দুর্যোগের সতর্কতা আবহাওয়া দফতরের

বৃষ্টি আরও কয়েক দিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু বৃষ্টিই নয়, কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও চলবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৫:৩৪
শুক্রবারের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার রাস্তা। ছবি: পিটিআই।

শুক্রবারের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার রাস্তা। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। এই বৃষ্টি আরও কয়েক দিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু বৃষ্টিই নয়, কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও চলবে। শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতাতে। বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। তবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার দক্ষিণবঙ্গের আট জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। কোথাও ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার, কোথাও আবার ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারেও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে এই সতর্কতা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টি বাড়বে আগামী কয়েক দিন। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। ফলে তাপমাত্রাও কিছুটা কমবে। ভ্যাপসা গরমের অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ছবি: রয়টার্স।

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ছবি: রয়টার্স।

অন্য দিকে, উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরে বৃষ্টি চলছে। এই বৃষ্টির পরিমাণ আগামী কয়েক দিনে আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়াও চলবে। আগামী চারদিনের জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আগামী ২৬ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে।

Heavy Rainfall
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy