Advertisement
E-Paper

শিক্ষকের অপমৃত্যু, অবরোধ মুন্সিরহাটে

উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে ওই শিক্ষিকা-সহ কয়েকজনের নাম লিখে গিয়েছেন। ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ০২:২৩
মৃত: সুজিত বন্দ্যোপাধ্যায়।

মৃত: সুজিত বন্দ্যোপাধ্যায়।

এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। মৃত্যুর খবর জানাজানি হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের একাংশ সোমবার দুপুরে মুন্সিরহাট-ডোমজুড় রোডের চাঁদনি মোড়ে অবরোধ করেন। একটি দোকানে ভাঙচুর করা হয়। ভোগান্তিতে পড়লেন সাধারণ মানুষ।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুজিত বন্দ্যোপাধ্যায় (৩৭)। বাড়ি জগৎবল্লভপুরের বল্লভবাটিতে। এ দিন সকালে তাঁর বাড়ির পাশের বাগানে বাঁশঝাড়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় সুজিতবাবুর দেহটি উদ্ধার করা হয়। তিনি মুন্সিরহাটের একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর আত্মীয়দের অভিযোগ, ওই স্কুলেরই এক শিক্ষিকা সুজিতবাবুর নামে পুলিশের কাছে হেনস্থার অভিযোগ করেছেন। সেই ঘটনায় অপমানিত বোধ করাতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুজিতবাবু।

উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে ওই শিক্ষিকা-সহ কয়েকজনের নাম লিখে গিয়েছেন। ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। সুইসাইড নোটে নাম থাকা এক ব্যক্তির খাবারের দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ ওঠে।

সুজিতবাবুর দাদা সুপ্রভাত বন্দ্যোপাধ্যায়ের দাবি, বছর দুয়েক আগে সুজিতবাবু ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছিলেন। তার পর থেকেই স্কুলের হিসেব নিয়ে তাঁর সঙ্গে পরিচালন সমিতির গোলমাল চলছিল। সুজিতবাবুকে স্কুল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছিল।

পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

Teacher unnatural death Munshirhat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy