Advertisement
E-Paper

সময়সীমা পার! মোটর ভেহিকল আইন লঙ্ঘনের অভিযোগে অভিষেকের থেকে চাওয়া নথি পেল না পুলিশ, ফের নোটিস?

অভিযোগকারী দাবি করেছিলেন, এই ঘটনায় ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইনের একাধিক নিয়ম লঙ্ঘিত হয়েছে। অভিযোগপত্রে ওই আইনের ১২৩ এবং ১৮৪ ধারার উল্লেখ করা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ২১:২৩
Kalighat Police Station did not receive documents from Abhishek Banerjee over security guard row

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোটর ভেহিকল বা মোটরযান আইন লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে নোটিস পাঠিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের কাছ থেকে নথি চেয়ে পাঠিয়েছিল কালীঘাট থানার পুলিশ। শনিবারের মধ্যে সেই নথি থানায় জমা দেওয়ার কথা থাকলেও তা পৌঁছোয়নি বলে পুলিশ সূত্রে দাবি।

রাজীব সরকার নামে এক ব্যক্তি কালীঘাট থানার দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগপত্রে তিনি দাবি করেন, অভিষেকের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীদের যে ভাবে গাড়ির দরজার বাইরে ঝুলে থাকতে দেখা যায়, তাতে শুধু তাঁদের নিজের জীবনই নয়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। এই ধরনের যাতায়াত দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি করে। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের আর্জি জানান রাজীব।

অভিযোগকারী দাবি করেছিলেন, এই ঘটনায় ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইনের একাধিক নিয়ম লঙ্ঘিত হয়েছে। অভিযোগপত্রে ওই আইনের ১২৩ এবং ১৮৪ ধারার উল্লেখ করা হয়। তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণ দেখিয়ে এ ক্ষেত্রে আইনের ব্যতিক্রম করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। পুলিশ রাজীবের অভিযোগের ভিত্তিতে বিশেষ কিছু তথ‍্য জানতে, নথি চেয়ে নোটিস দিয়েছিল অভিষেককে। পুলিশ সূত্রে খবর, সেই নথি এখনও হাতে পায়নি তারা। সূত্রের আরও খবর, আবার অভিষেককে নোটিস পাঠাবে কালীঘাট থানা। সেই নোটিস পাঠানোর তোড়জো়ড় শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ক্ষেত্রে অভিযোগকারী ব্যক্তির এটিই প্রথম পদক্ষেপ নয়। এর আগেও রাজীব ডিজে সংক্রান্ত একটি মামলায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

Abhishek Banerjee Kalighat Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy