নিরুদ্দেশ হয়েছিলেন প্রায় তিন দশক আগে। অনেক খোঁজাখুঁজি করেছিল পরিবার। কিন্তু হদিস মেলেনি। ফলে বাড়়ির লোকেরা ধরেই নিয়েছিলেন, করিম শেখ আর ফিরবেন না। স্ত্রীও স্বামীকে ‘মৃত’ দেখিয়ে দরকারি নথি তৈরি করে নিয়েছিলেন। অন্যত্র বিয়ে করে চলেও গিয়েছেন। কিন্তু মুর্শিদাবাদের ভগবানগোলার সেই করিম মরেননি। তিনি জীবিত। তা জানা গেল সোমবার সন্ধ্যায়। অপ্রত্যাশিত ভাবে আচমকা নিজের পৈতৃক ভিটেয় হাজির হলেন করিম। ৩৫ বছর পর বাড়ি ফিরলেন স্রেফ নথির টানে!
রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন নির্বাচন কমিশনের বুথ লেভেল আধিকারিক (বিএলও)-রা। সেই সময় তাঁদের যাতে ঝটপট নিজের নথি দেখাতে পারেন, তা নিশ্চিত করতেই ভগবানগোলা থানা এলাকার হাবাসপুর খাসমহল গ্রামের বাড়িতে ফিরেছেন করিম।
ষাটোর্ধ্ব বৃদ্ধ জানান, এত দিন তিনি হাওড়ার উলুবেড়িয়ায় ছিলেন। সেখানে নতুন সংসার পেতেছেন। সুখেই কাটছিল তাঁর জীবন। তাতে ছন্দপতন ঘটে রাজ্যে এসআইআর ঘোষণা হতেই। করিমের কথায়, ‘‘মঙ্গলবার থেকে এসআইআর শুরু হচ্ছে। প্রয়োজনীয় নথি জোগাড় করতেই গ্রামের বাড়িতে ফিরে আসতে হল। নথি না দেখালে হয়তো ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে। তাই ফিরে এলাম নথি নিতে।’’
করিম ফিরে আসায় ভীষণ খুশি তাঁর ভাইয়েরা। তাঁর ভাই কুদ্দুস শেখ বলেন, ‘‘দাদাকে ৩০ বছর পর দেখে আমরা ভীষণ খুশি। ভেবেছিলাম আর কোনও দিন দেখা হবে না। কিন্তু আমাদের দাদা যে জীবিত, সেই প্রমাণ আজ প্রশাসনই দিয়ে দিল! দাদার এই ঘর ওয়াপসির জন্য এসআইআর-কে ধন্যবাদ জানাতেই হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা