Advertisement
E-Paper

কোর্টের নির্দেশ

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রেল প্রকল্পের কাজ আটকে রাখা উচিত হবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পাটুলির স্থানীয় বাসিন্দাদের একাংশের বাধায় ওই প্রকল্পের কাজ আটকে রয়েছে জানিয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চান মেট্রো কর্তৃপক্ষ।

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০২:২৫

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রেল প্রকল্পের কাজ আটকে রাখা উচিত হবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পাটুলির স্থানীয় বাসিন্দাদের একাংশের বাধায় ওই প্রকল্পের কাজ আটকে রয়েছে জানিয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চান মেট্রো কর্তৃপক্ষ। সোমবার ওই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী জানিয়ে দেন, জনসাধারণের সুবিধা হবে এমন কোনও উন্নয়ন প্রকল্পের কাজ আটকে রাখা যাবে না। সূত্রের খবর, ওই প্রকল্পের জন্য পাটুলিতে ২১ কাঠা জমি অধিগ্রণ করেছে মেট্রো। অধিগ্রহণে আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পরে।

metro high court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy