Advertisement
E-Paper

Firhad Hakim: সপরিবার করোনা আক্রান্ত খোদ মেয়রের ওএসডি, আক্রান্ত কলকাতা পুরসভার কমিশনারও!

মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায় সপরিবার করোনা আক্রান্ত হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ ১৫:২৮
করোনা আক্রান্ত ফিরহাদ হাকিমের ওএসডি

করোনা আক্রান্ত ফিরহাদ হাকিমের ওএসডি ফাইল চিত্র ।

করোনা আক্রান্ত হলেন খোদ মেয়রের আধিকারিক। মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায় সপরিবার করোনা আক্রান্ত হয়েছেন। কালীচরণের পরিবারের পাঁচ সদস্যই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

একইসঙ্গে করোনা আক্রান্ত কলকাতা পুরসভার কমিশনর বিনোদ কুমারও। তাঁর পরিবারের মধ্যে তিনি একাই করোনা আক্রান্ত বলেও পুরসভা সূত্রে খবর। ওএসডি-র পরিবারের সকলেই নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। পুরসভার কমিশনরও নিভৃতবাসে আছেন বলেও পুরসভা সূত্রে জানা গেছে।

পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, আক্রান্ত সকলের অবস্থা আপাতত স্থিতিশীল এবং তাঁরা সকলেই চিকিৎসকদের পরামর্শে রয়েছেন।

শনিবার দিনই করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর অবস্থাও আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

COVID-19 Firhad Hakim OSD Omicron
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy