Advertisement
E-Paper

Kolkata: শাশুড়িকে ছুরি দিয়ে আঘাত, কেরোসিন স্ত্রীর গায়ে, ১০০-তে ফোন পেয়ে মা-মেয়েকে বাঁচাল পুলিশ

পারিবারিক অশান্তির জেরে পর্ণশ্রী এলাকায় স্ত্রী ও শাশুড়ির উপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৬:২৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্ত্রী ও শাশুড়িকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন আসায় তৎপর হয়ে বেহালার পর্ণশ্রী থানা ওই দু’জনকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্ণশ্রীতে বাপের বাড়িতে থাকতেন বছর ছাব্বিশের এক যুবতী। বৃহস্পতিবার সকালে তাঁর স্বামী শ্বশুরবাড়িতে এসে হামলা চালায় স্ত্রী ও শাশুড়ির উপরে। প্রথমে ছুরি নিয়ে চড়াও হন। স্ত্রীর হাতের কব্জিতে ছুরি নিয়ে আঘাতও করেন। ধস্তাধস্তিতে হাত কেটেছে শাশুড়িরও। এর পর স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে দেন বলে অভিযোগ। প্রাণে বাঁচতে ওই যুবতী তখন কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন করেন।

ফোন পেয়ে সঙ্গে সঙ্গে আসে পুলিশ। শাশুড়ি ও স্ত্রীকে উদ্ধার করার পর গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে।

Kolkata Crime Behala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy