লগ্নজিতা, অর্কদীপের পরে এ বার মঞ্চে দাঁড়িয়ে অসম্মানিত হওয়ার অভিযোগ করলেন শিল্পী শিলাজিৎ মজুমদার। তবে এ বার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিধাননগর এক পুলিশ আধিকারিক শিলাজিৎকে যে ভাবে মঞ্চ থেকে নামতে বলেন, তাতে অপমানিত বোধ করেন শিল্পী। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন শিলাজিৎ। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়াতেই শোরগোল শুরু হয়। পরে শিলাজিৎ বলেন, ‘‘বৃষ্টিতে আগের দিনের অনুষ্ঠান ভেস্তে যাওয়ায় শুক্রবার আরও দু’টি ব্যান্ডের অনুষ্ঠান আমার আগে জুড়ে দেওয়া হয়। তা-ও উদ্যোক্তারা জানান, রাত ১১টা অবধি সময় আছে। জানি না, সেই অনুমতি ছিল কিনা। অনুষ্ঠান শেষ করেও ফেলেছিলাম। কিন্তু ওই পুলিশ আধিকারিক যে ভাবে নেমে যেতে বলেন, তা অসম্মানজনক। প্রতিবাদ করেছি। এক জন শিল্পীর এই ব্যবহার প্রাপ্য হতে পারে না।’’
বিধাননগর পুলিশের অবশ্য দাবি, রাত ১০টা অবধি অনুমতি নিয়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠান টানা হচ্ছিল। অভিযোগ আসছিল। তাই অনুষ্ঠান দ্রুত শেষ করতে বলা হয়। শিল্পীকে অসম্মানের উদ্দেশ্য ছিল না। আয়োজক সংস্থা যদিও কোনও মন্তব্য করতে চায়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)