Advertisement
E-Paper

তারাতলায় নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত নদিয়ার ২ শ্রমিক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে চর শম্ভু নগর এলাকা থেকে ছয় জন শ্রমিক গিয়েছিলেন কলকাতার তারাতলার গুদামে। কমল সামন্ত নামে এক ঠিকাদারের অধীনে কর্মরত ছিলেন তাঁরা ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০৩:২০
ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ।

ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ। — নিজস্ব চিত্র।

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় নদিয়ার ২ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতদের বাড়ি কৃষ্ণনগরের রুইপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার চর শম্ভু নগরে। এক মৃতের নাম রাহুল চৌধুরী (১৮)। অপর জনের নাম চন্দ্রমা চৌধুরী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে চর শম্ভু নগর এলাকা থেকে ছয় জন শ্রমিক গিয়েছিলেন কলকাতার তারাতলার গুদামে। কমল সামন্ত নামে এক ঠিকাদারের অধীনে কর্মরত ছিলেন তাঁরা । গত রবিবার তাঁদের মধ্যে দু’জন শ্রমিক ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। বাকি চারজন তারাতলাতেই কাজ করছিলেন।

রবিবার কাজ থেকে বাড়ি ফেরা এক শ্রমিক আকাশ চৌধুরী জানান, ‘‘লোহার কাঠামোর উপরে ছাদের ঢালাই হয়েছিল। বুধবার সকাল থেকে পিছনের অংশটি বসতে শুরু করার কারণে ইঞ্জিনিয়ারের নির্দেশে মেরামতির কাজ চলছিল। হঠাৎ করে গোটা নির্মাণটি ধসে পড়ে। প্রায় ৪০-৫০ জন শ্রমিক চাপা পড়েন।’’

আশঙ্কাজনক অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রাহুল ও চন্দ্রমাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁদের পরিবারের সদস্যেরা ইতিমধ্যেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকেই অভিযুক্ত ঠিকাদার পলাতক। তাঁর ফোন বন্ধ।

প্রসঙ্গত, গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে ২০ জনের। অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

Taratala KMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy