পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত কংগ্রেসের দুই বিধায়ক, রানিনগরের জুলফিকার আলি ও ফরাক্কার মোতাব শেখ বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে দেখা করে বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। রাহুলই নবনির্বাচিত দুই বিধায়ককে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন। রাহুলের সঙ্গে আলোচনায় ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সংবিধান বাঁচানোর লড়াইকে আরও কী ভাবে শক্তিশালী করা যায়, তা উঠে এসেছে বলে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন। নতুন দুই বিধায়ককে চকোলেট উপহার দিয়েছেন রাহুল। পাশাপাশি, দুই বিধায়ক এ দিন দলের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর দিল্লির বাসভবনে গিয়েও তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)