মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ মালদহের এক পরিযায়ী শ্রমিক। সরিফ শেখ নামে এই শ্রমিকের বাড়ি পুরাতন মালদহের মহিষবাথানি পঞ্চায়েতের কদমতলিতে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সরিফের সন্ধান না মেলায় মালদহ রেল স্টেশনের জিআরপি ও ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয় উদ্বিগ্ন পরিবারের তরফে। সরিফের পরিবারে রয়েছেন স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধা বাবা-মা ও এক ভাই। জীবিকার তাগিদে দেড় মাস মাসে মহারাষ্ট্রে বৈদ্যুতিক টাওয়ার তৈরির কাজে যান সারিফ। ১৬ তারিখ মা রেখা নুরকে ফোন জানান তিনি বাড়ি ফিরছেন। এর পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। দশ দিন কেটে গেলেও বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্য ও আত্মীয়েরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শেষ পর্যন্ত তাঁরা ইংরেজবাজার থানার পাশাপাশি জিআরপিতে নিখোঁজ ডায়েরি করেছেন। মা রেখা নুর বলেন, ‘‘১৬ তারিখ বাড়ি ফেরার জন্য যখন ট্রেনে উঠেছিল। তখন আমার সঙ্গে এক বার ফোনে কথা হয়েছিল। তারপর আর কথা হয়নি। আমি চাই প্রশাসন আমার ছেলেকে ফিরিয়ে দিক।’’ স্ত্রী মোমিনা খাতুন বলেন, ‘‘মহারাষ্ট্রের কর্মস্থল থেকে বাড়িতে ফেরার নাম করে এখন পর্যন্ত বাড়িতে ফিরল না স্বামী। আমরা খুব উদ্বেগে রয়েছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)