Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

শঙ্খ ঘোষ অসুস্থ, ভর্তি করা হল হাসপাতালে

নব্বইয়ের কোঠায় পা রাখতে চললেও এখনও নিয়মিত লেখালেখি করেন শঙ্ঘ ঘোষ।

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৮:২১
অসুস্থ শঙ্ঘ ঘোষ। —ফাইল চিত্র।

অসুস্থ শঙ্ঘ ঘোষ। —ফাইল চিত্র।

কবি শঙ্ঘ ঘোষ অসুস্থ। সংক্রমণ নিয়ে মঙ্গলবার সকালে বাইপাসের ধারে মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। মেডিসিন বিশেষজ্ঞ চিন্ময়কুমার মাইতির তত্ত্বাবধানে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। আরও বেশকিছু শারীরিক পরীক্ষা হতে পারে তাঁর। সে জন্য গঠন করা হতে পারে মেডিক্যাল বোর্ডও।

নব্বইয়ের কোঠায় পা রাখতে চললেও এখনও নিয়মিত লেখালেখি করেন শঙ্ঘ ঘোষ। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরুদ্ধে সম্প্রতি প্রতিবাদে গলা মিলিয়েছিলেন তিনিও। ‘মাটি’ নামের একটি কবিতা লিখে নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছিলেন।

Shankha Ghosh Poet CAA NRC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy