Advertisement
E-Paper

১০০ তাজা বোমা, প্রচুর আগ্নেয়াস্ত্র মিলল বীরভূমে, পঞ্চায়েত নির্বাচনের আগে আবার চাঞ্চল্য

বহরাপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমা তৈরির মশলাও মিলেছে। আবার বাতাসপুর এলাকার এক ব্যক্তির কাজ থেকে মিলেছে দু’টি মাস্কেট, দু’টি ওয়ান শটার ও ৬ রাউন্ড গুলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১০:২০
বীরভূমে উদ্ধার তাজা বোমা। ফাইল ছবি।

বীরভূমে উদ্ধার তাজা বোমা। ফাইল ছবি।

পঞ্চায়েত নির্বাচনের আগে আবার বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার বীরভূমে। বৃহস্পতিবার দিনভর তল্লাশি চালিয়ে বড় সাফল্য পেল জেলা পুলিশ। ব্রাউন সুগার-সহ দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সাঁইথিয়া বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালানো হয় বৃহস্পতিবার। বলাইচণ্ডী ও সিজা গ্রামে অভিযান চালিয়ে অন্তত ১০০ তাজা বোমা উদ্ধার হয়েছে। বহরাপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমা তৈরির মশলাও মিলেছে। আবার বাতাসপুর এলাকার এক ব্যক্তির কাজ থেকে মিলেছে দু’টি মাস্কেট, দু’টি ওয়ান শটার ও ৬ রাউন্ড গুলি। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও সদয়পুর থানার এলাকার দুই ব্যক্তির কাজ থেকে ব্রাউন সুগার পাওয়া গিয়েছে।

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, পুলিশি অভিযানে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার খবর তত বেশি প্রকাশ্যে আসতে শুরু করেছে বীরভূম থেকে। যা নিয়ে সরগরম জেলার রাজনীতি। এই সব ঘটনায় শাসকদলকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। অন্য দিকে, ওই সব দাবি অস্বীকার করে বিরোধীদের বিরুদ্ধেই এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে বীরভূম। জেলা পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে জেলায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লাগাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে।

Birbhum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy