Advertisement
E-Paper

তারাপীঠে চার বালতি বোমা উদ্ধার, পঞ্চায়েত ভোটের আগে চাঞ্চল্য বীরভূমে

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর মিলেছে, খামেড্ডা-ইশিরা গ্রামে যাওয়ার রাস্তার পাশে মাঠের মধ্যে একটি পুকুর পাড়ে ঝোপের আড়ালে লুকিয়ে রাখা ছিল বোমা ভর্তি বালতিগুলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১০:৫০

নিজস্ব চিত্র।

পঞ্চায়েত নির্বাচনের আগে আবার বোমা উদ্ধার বীরভূমে। সোমবার সকালে তল্লাশি চালিয়ে বড় সাফল্য পেল জেলা পুলিশ। তারাপীঠ থানার খামেড্ডা গ্রাম থেকে ৪টি প্লাস্টিকের বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর মিলেছে, খামেড্ডা-ইশিরা গ্রামে যাওয়ার রাস্তার পাশে মাঠের মধ্যে একটি পুকুর পাড়ে ঝোপের আড়ালে লুকিয়ে রাখা ছিল বোমা ভর্তি বালতিগুলি। সকালে চাষের কাজ করতে যাওয়ার সময় কৃষকেরা সেগুলি দেখতে পান। তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। তার পর বম্ব স্কোয়ার্ড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে।

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, পুলিশি অভিযানে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার খবর তত বেশি প্রকাশ্যে আসতে শুরু করেছে বীরভূম থেকে। যা নিয়ে সরগরম জেলার রাজনীতি। এই সব ঘটনায় শাসকদলকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। অন্য দিকে, ওই সব দাবি অস্বীকার করে বিরোধীদের বিরুদ্ধেই এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে বীরভূম। জেলা পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে জেলায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লাগাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে।

Birbhum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy