Advertisement
E-Paper

প্রচুর অবৈধ কয়লা উদ্ধার বীরভূমে, পুলিশি অভিযানে আটক বালিবোঝাই ট্রাকও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত খবর মেলে, ত্রিপল ঢাকা দেওয়া অবস্থায় একটি ট্রাকে করে কয়লা পাচার করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১০:৪৬

নিজস্ব চিত্র।

আবারও বিপুল পরিমাণে অবৈধ কয়লা উদ্ধার হল বীরভূমে। একটি ট্রাক থেকে প্রায় ১৫ টন কয়লা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের দিকে যাচ্ছিল ট্রাকটি। এ ছাড়াও দুবরাজপুরের পথে আসা তিনটি ট্রাককে আটক করে অবৈধ বালি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত খবর মেলে, ত্রিপল ঢাকা দেওয়া অবস্থায় একটি ট্রাকে করে কয়লা পাচার করা হচ্ছে। এর পরেই ১৪ নম্বর জাতীয় সড়কের গড়গড়া ঘাটের কাছে পৌঁছে যায় পুলিশ। সেখানে পুলিশকে দেখেই গাড়িচালক এবং খালাসি গাড়ি থামিয়ে পালান। সেই ট্রাক থেকেই উদ্ধার হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ট্রাকে করে এত কয়লা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, পাচারের সঙ্গে কারা যুক্ত, তা খুঁজে বার করা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে তিনটি বালিবোঝাই ট্রাকও আটক করা হয়েছে। রাতের অন্ধকারে অজয় নদ থেকে অবৈধ ভাবে বালি তুলে দুবরাজপুরের দিকে ট্রাকগুলি আসছিল। গোপন সূত্রে খবর পেয়েই সেগুলিকে আটক করে পুলিশ। তবে পুলিশ দেখে পালিয়ে গিয়েছেন ট্রাকের চালক ও খালাসিরা।

Birbhum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy