Advertisement
E-Paper

SSC Recruitment Case: বেলঘরিয়ার আবাসনে অর্পিতার দু’টি ফ্ল্যাটে হানা দিল ইডি, তল্লাশি আরও কয়েক জায়গায়

বুধবার বেলা ১২টার কিছু ক্ষণ আগে রথতলা এলাকার এক অভিজাত আবাসনে পৌঁছে যান তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১২:০০
বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে ইডির হানা।

বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে ইডির হানা। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

বেলঘরিয়ায় ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। বুধবার বেলা ১২টার কিছু ক্ষণ আগে রথতলা এলাকার ওই অভিজাত আবাসনে পৌঁছে যান তদন্তকারীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় চাবির খোঁজ করছে ইডি।

বেলঘরিয়ায় রথতলা এলাকায় ক্লাব টাউন আবাসনে অর্পিতার ন’তলার ফ্ল্যাটে হানা দেয় ইডি। কিন্তু সেই ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি তদন্তকারীরা। চাবির খোঁজ করতে শুরু করেন তাঁরা। আবাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন। ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাট খোলা যায় কি না তা-ও চিন্তাভাবনা করছেন আধিকারিকরা। ওই একই আবাসনের অন্য একটি ব্লকে আরও একটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার বলে ইডি সূত্রে দাবি। সূত্রের খবর, বুধবার আরও কিছু জায়গায় তল্লাশি অভিযান চালানো হতে পারে। প্রসঙ্গত, গত শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে, অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করে ইডি। তদন্তে জানা যায়, আরও একাধিক ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে। তার মধ্যেই একটি ফ্ল্যাটে বুধবার হানা দিল ইডি।

মঙ্গলবার পার্থ ও অর্পিতাকে জেরা করে ইডি। তা থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বেলঘরিয়ার ফ্ল্যাটে হানাও তার সঙ্গেই সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

ED partha chatterjee Arpita Mukherjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy