তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনা চলছেই। এ বার হুগলির কোন্নগর পুরসভার পুর-প্রতিনিধি বিশ্বরূপ চক্রবর্তী এবং যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক অরিজিৎ বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে বৃহস্পতিবার এই দলবদল হয়েছে। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী প্রমুখ। কংগ্রেস নেতৃত্বের দাবি, আগামী দিনে হুগলির বিভিন্ন পুরসভার আরও বেশ কয়েক জন পুর-প্রতিনিধি দলে যোগ দিতে পারেন। পাশাপাশি, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানিয়েছেন, ভবানীপুরে ৭৪ নম্বর ওয়ার্ডের ১৫ জন মহিলা কর্মীও কংগ্রেসে যোগ দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)