Advertisement
E-Paper

রাজ্যে অমিত শাহ, ঠিক হবে কে মুখ‍্যমন্ত্রী। শুভেন্দুর আপ্তসহায়ক হত্যাকাণ্ডের তদন্ত। আর কী কী নজরে

শুক্রবার সকালে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনে বিকেলে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে তিনি বৈঠক করবেন। সেখানেই আলোচনার মাধ্যমে বেছে নেওয়া হবে বিধানসভার পরিষদীয় দলনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

শুক্রবার সকালে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনে বিকেলে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে তিনি বৈঠক করবেন। সেখানেই আলোচনার মাধ্যমে বেছে নেওয়া হবে বিধানসভার পরিষদীয় দলনেতা। যেহেতু পশ্চিমবঙ্গের বিধানসভায় এ বার বিজেপি শাসকদলের ভূমিকায় থাকবে, তাই পরিষদীয় দলনেতাই হবেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, শাহ কলকাতায় বসে হবু বিধায়কদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবেন। তার পর শনিবার নতুন সরকার শপথ নেবে।

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে বুধবার রাতে গুলি করে খুন করা হয়েছে। তাঁর গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রাজ্য পুলিশ বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাতে রয়েছেন সিআইডি-র প্রতিনিধিরাও। প্রাথমিক ভাবে অনুমান, সুপারি কিলার লাগিয়ে চন্দ্রনাথকে খুন করা হয়েছে। অন্তত এক থেকে দেড় মাস আগে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাটে তৃণমূলকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম অসিত দেবনাথ। বীরভূমের নানুরের বাইতারা গ্রামে উদ্ধার হয় ড্রামভর্তি বোমা। বিজেপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বাঁকুড়ার সোনামুখীতে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। আজ রাজ্যের পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

আইপিএলে আজ দশম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। লড়াই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। শেষ তিনটি ম্যাচ জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কেকেআর। ন’ম্যাচে ৭ পয়েন্ট অজিঙ্ক রাহানের দলের। আজ জিতলে আট নম্বর থেকে এক ধাপ উঠে সাতে চলে আসবে তারা। উল্টো দিকে দিল্লি একেবারেই ভাল খেলতে পারছে না। প্রথম দু’টি ম্যাচ জিতলেও পরের আটটি ম্যাচে মাত্র দু’টি জিতেছে অক্ষর পটেলের দল। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। দিল্লিকে কি হারাতে পারবে কলকাতা? আজ দিল্লিতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Amit Shah BJP Suvendu Adhikari Chandranath Rath TMC Post Poll Violence IPL 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy