Advertisement
E-Paper

জোড়া ট্রেনের পথ বদল

রেল জানিয়েছে, আগামী ৩০ মার্চ পর্যন্ত দার্জিলিং মেল এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস সরাসরি নিউ জলপাইগুড়ি স্টেশনে যাবে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৩:৪২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

লাইনে জরুরি মেরামতির কারণে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী দুটি ট্রেনের যাত্রাপথ শনিবার রাত থেকে আংশিক বদল করা হয়েছে। রেল জানিয়েছে, আগামী ৩০ মার্চ পর্যন্ত দার্জিলিং মেল এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস সরাসরি নিউ জলপাইগুড়ি স্টেশনে যাবে না।

দার্জিলিং মেল ঠাকুরগঞ্জ- বাগডোগরা-শিলিগুড়ি জংশন ঘুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস নিউজলপাইগুড়ি স্টেশনের বদলে ঠাকুরগঞ্জ-বাগডোগরা-শিলিগুড়ি হয়ে আলিপুরদুয়ার জংশন যাবে। শিয়ালদহমুখী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে অনেক যাত্রীই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওঠেন। রেল জানিয়েছে, তাঁরা শিলিগুড়ি, বাগডোগরা স্টেশন থেকে উঠতে পারবেন।

তবে আলিপুরদুয়ারমুখী ট্রেনের যাত্রীদের নিউ জলপাইগুড়ির বদলে শিলিগুড়িতেই নামতে হবে। ওই জরুরি মেরামতির জন্য ৩০ মার্চ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের চলাচল নিয়ন্ত্রণও করা হয়েছে। রেল জানিয়েছে, ৩০ মার্চের পর ফের পুরনো পথেই চলবে দার্জিলিং মেল এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Indian Railway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy