নাজিরাবাদের অগ্নিকাণ্ডের পরেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে অগ্নি-সুরক্ষায় জোর দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। কোথায় কী ব্যবস্থা রয়েছে, তা খতিয়ে দেখে চেকলিস্ট নিশ্চিত করতে বলা হয়েছিল। অধিকাংশ হাসপাতালে সেই কাজ হয়নি বলে পর্যবেক্ষণ স্বাস্থ্য ভবনের। সে সব খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট জমা করতে হবে স্বাস্থ্য দফতরে। সম্প্রতি অগ্নি-সুরক্ষার বিষয়ে ফের কড়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।
নির্দেশিকায় রয়েছে, প্রতিটি হাসপাতালকে নতুন করে ফায়ার অডিট করতে হবে। হাসপাতাল স্তরের ফায়ার সেফটি কমিটির তত্ত্বাবধানে বিদ্যুৎ সংযোগ, নির্মাণগত পরিকাঠামো, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, জরুরি ভিত্তিতে বেরোনোর পথ-সহ বিভিন্ন দিক দেখতে হবে। পূর্ত ও দমকল দফতরের আধিকারিকদের উপস্থিতিতে যৌথ পরিদর্শনের উপরে জোর দেওয়া হয়েছে। হাসপাতালের প্রতিটি ভবনের তলে ফায়ার অ্যালার্ম, ধোঁয়া ও তাপ ডিটেক্টর, ঘোষণার ব্যবস্থা এবং কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক হয়েছে। প্রতিটি তলের বারান্দা, সিঁড়িতে যাতে সহজে যাতায়াত করা যায় এবং নিয়মিত অগ্নি সুরক্ষার মহড়া ও হাসপাতালের কর্মীদের অগ্নি নির্বাপণ সরঞ্জামের প্রশিক্ষণে গুরুত্বের কথা জানানো হয়েছে। জলাধার, পাম্প, হাইড্র্যান্ট সিস্টেম, স্প্রিঙ্কলার নিয়মিত দেখতে বলা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)