Advertisement
E-Paper

‘২৫ হাজার টাকা পাঠান, প্রয়োজন’! স্কুলশিক্ষামন্ত্রীর হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে বার্তা, পুলিশের দ্বারস্থ দীপক

বিষয়টি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন দীপক। সমাজমাধ্যমে তিনি আর্জি জানান, তাঁর নম্বর থেকে টাকা চেয়ে মেসেজ গেলে কেউ যাতে তাতে সাড়া না দেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৮:৫২
দীপক বর্মনের হোয়াট্‌সঅ্যাপ নম্বর থেকে বার্তা।

দীপক বর্মনের হোয়াট্‌সঅ্যাপ নম্বর থেকে বার্তা। — নিজস্ব চিত্র।

রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণের হোয়াট্‌সঅ‍্যাপ অ্যাকাউন্ট হ‍্যাক করার অভিযোগ উঠল। আরও অভিযোগ, সেই নম্বর থেকে বার্তা পাঠিয়ে লোকজনের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপারকে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে সকলকে সতর্কও করেছেন।

ইউপিআই কাজ করছে না। টাকার প্রয়োজন! দীপকের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এ রকই মেসেজ পেয়েছিলেন জনৈক এক ব্যক্তি। কত টাকা প্রয়োজন জিজ্ঞেস করায় জবাব এসেছিল, ২৫ হাজার টাকা। তার পরে কিউআর কোডও পাঠানো হয় ওই ব্যক্তিকে। তিনি জানান, ইউপিআই-এর মাধ্যমে অত টাকা পাঠানো সম্ভব নয়। তখন মন্ত্রীর নম্বর থেকে জানানো হয়, আপাতত ২০০০ টাকা পাঠালেই চলবে।

বিষয়টি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন দীপক। সমাজমাধ্যমে তিনি আর্জি জানান, তাঁর নম্বর থেকে টাকা চেয়ে মেসেজ গেলে কেউ যাতে তাতে সাড়া না দেন।

চলতি সপ্তাহেই থানায় থানায় সাইবার হেল্প ডেস্ক চালু করা হয়েছে। যে কোনও সাইবার প্রতারণার ক্ষেত্রে যত দ্রুত জাতীয় সাইবার অপরাধ পোর্টালে অপরাধ নথিভুক্ত হবে তত প্রতারণার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়ে। পুলিশি পরিভাষায় যাকে বলে ‘গোল্ডেন আওয়ার’। বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত সেই কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘ভুক্তভোগী বা প্রতারিতের সঙ্গে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের সঙ্গে সমন্বয়ের কাজ করবে এই বিশেষ হেল্প ডেস্ক।’’

Cyber fraud

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy