Advertisement
E-Paper

মামলা অস্ত্রে নতুন শান, আসিফকে জোড়া চাপ

প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানের আগাম জামিন নামঞ্জুর করতে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। একই সঙ্গে নিউটাউনে জমি সংক্রান্ত আরও একটি প্রতারণার মামলাও দায়ের হল আসিফের বিরুদ্ধে। আজ, শনিবার তাঁকে ফের ডেকে পাঠাচ্ছে বিধাননগর কমিশনারেট। নিউটাউনে জমি দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে বিধাননগর কমিশনারেটে আগেই মামলা দায়ের করেছিলেন উত্তরপ্রদেশে তৃণমূল নেতা ওয়াইদুর হাসান সিদ্দিকি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৪ ০৩:২৪

প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানের আগাম জামিন নামঞ্জুর করতে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। একই সঙ্গে নিউটাউনে জমি সংক্রান্ত আরও একটি প্রতারণার মামলাও দায়ের হল আসিফের বিরুদ্ধে। আজ, শনিবার তাঁকে ফের ডেকে পাঠাচ্ছে বিধাননগর কমিশনারেট।

নিউটাউনে জমি দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে বিধাননগর কমিশনারেটে আগেই মামলা দায়ের করেছিলেন উত্তরপ্রদেশে তৃণমূল নেতা ওয়াইদুর হাসান সিদ্দিকি। আসিফের যদিও দাবি, মামলাটি সাজানো ঘটনা। শাসক দল ও রাজ্য পুলিশের বিরুদ্ধে মুখ খোলার ‘অপরাধে’ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে মামলা করা হয়েছে বলে তাঁর। সেই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিনও নিয়েছিলেন আসিফ। এ বার সেই আগাম জামিন বাতিল করতে চেয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।

বৃহস্পতিবার মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত। বিচারপতি সুধাংশুজ্যোতি মুখোপাধ্যায় এবং পি সি পন্থের বেঞ্চে মামলাটি ওঠে। রাজ্য সরকারের বক্তব্য শুনে দুই বিচারপতির বেঞ্চ এই প্রসঙ্গে আসিফের বক্তব্য জানার জন্য নোটিস পাঠিয়েছে।

এর পাশাপাশি নিউটাউন থানায় আসিফের বিরুদ্ধে এ দিন আরও একটি প্রতারণার মামলা দায়ের হয়েছে। গত মাসের ৪ তারিখ, কলকাতার এক ব্যবসায়ী আসিফের বিরুদ্ধে অভিযোগ করেন বলে পুলিশ সূত্রের খবর। অভিযোগ, প্রায় ৮ কোটি নিয়েও কথা মতো নিউটাউন এলাকায় ওই ব্যবসায়ীকে জমি দেননি আসিফ। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য, শনিবার আসিফকে কমিশনারেটে হাজির হতে বলা হয়েছে।

এই নতুন মামলাটি নিয়ে কী বলছেন আসিফ? এ দিন তিনি বলেন, “সরকারের বিরুদ্ধে মুখ খোলার অপরাধেই বিধাননগর পুলিশ একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে।” পুলিশের বিরুদ্ধে আসিফের অভিযোগ, “৪ সেপ্টেম্বর এই অভিযোগ করা হয়েছে। তার পর একাধিক বার আমাকে বিধাননগর কমিশনারেটে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে। কিন্তু এই মামলাটির বিষয়ে কিছুই বলা হয়নি। আজ আমার বাড়িতে পাঠানো নোটিসে অভিযোগকারীর নাম-ঠিকানাও উল্লেখ করা হয়নি। তাই কে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তা-ই জানতে পারছি না।”

কে আসিফের বিরুদ্ধে এই মামলা করলেন, কেনই বা অভিযোগের এত দিন পরে তাঁকে ডাকা হল এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুইয়ের কাছে। তাঁর উত্তর,“একটি প্রতারণার মামলায় আসিফ খানকে ডাকা হয়েছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি বলা যাবে না।”

saradha scam asif khan tmc
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy