E-Paper

শান্তিচুক্তি, নিজেকেই ধন্যবাদ ট্রাম্পের

সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়েও ট্রাম্প বার বার নিজের কৃতিত্ব দাবি করেছিলেন, যদিও ভারতের তরফে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ০৭:৪৮
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

তিন দশকেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের ইতি ঘটল আমেরিকার মধ্যস্থতায়। শান্তিচুক্তি হল আজ়ারবাইজান এবং আর্মেনিয়ার। শুক্রবার হোয়াইট হাউসে শান্তি চুক্তি করিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “দীর্ঘ সময়— ৩৫ বছর। ওরা লড়ছিল। এখন ওরা বন্ধু। পরবর্তী সময়েও ওদের এই বন্ধুত্ব অটুট থাকবে।” এর পরেই আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান করমর্দন করেন। পাশাপাশি, এই শান্তিচুক্তির জন্য দুই রাষ্ট্রনেতাই ট্রাম্পের প্রশংসা করেছেন।

ট্রাম্প ক্ষমতায় আসার পরে গত ৬ মাসে একাধিক দেশের মধ্যে সংঘর্ষবিরতি করিয়েছেন তিনি। সারা বিশ্বের সামনে সেই কথা ফলাও করে ঘোষণাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর তোষামোদকারীরা দেশগুলি। এ বার সেই তালিকায় যুক্ত হল আরও দু’টি দেশ— আর্মেনিয়া ও আজ়ারবাইজান।

সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়েও ট্রাম্প বার বার নিজের কৃতিত্ব দাবি করেছিলেন, যদিও ভারতের তরফে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়।

৩৫ বছর ধরে দুই দেশের মধ্যে চলা সংঘাত মেটাতে শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে হোয়াইট হাউসে বৈঠকে করেন ট্রাম্প। এই নিয়ে নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ স্যোশাল’-এ তিনি নিজেকেই ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘এই দুই দেশ (আর্মেনিয়া-আজ়ারবাইজান) বহু বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করে চলেছে। এর ফলে হাজার হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। বহু দেশের নেতা এই যুদ্ধ থামাতে অনেক চেষ্টা করেও সফল হননি। অবশেষে আমরা সফল হলাম। এর জন্যট্রাম্পকে ধন্যবাদ।’

এই প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, ‘আজ়ারবাইজান এবং আর্মেনিয়ার নেতাদের জন্য আমি গর্বিত। ওঁনারা নিজেদের দেশের নাগরিকদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন।’ সংবাদ সংস্থা

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Donald Trump america

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy