Advertisement
২৫ এপ্রিল ২০২৬
আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় তেহরানে ভেঙে পড়েছে বহুতল।

আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় তেহরানে ভেঙে পড়েছে বহুতল। ছবি: রয়টার্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৫:৪১
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:৫১ key status

আমেরিকার সঙ্গে আর কথা নয়!

ইরানের বিদেশমন্ত্রী আরাঘচি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আর কোনও কথা বা আলোচনা নয়। পরমাণু বিষয়ক আলোচনা নিয়ে ‘তিক্ত অভিজ্ঞতা’-র কারণেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:৪৭ key status

পশ্চিম ইরানে নিহত পাঁচ

পশ্চিম ইরানে নিহত হয়েছেন পাঁচ জন। ইজ়রায়েল এবং আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে তাঁদের। ইজ়রায়েলের দাবি, ইরানের প্রত্যাঘাতে সে দেশে জখম হয়েছেন ১৯১ জন।

Advertisement
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:৪৭ key status

সৌদিতে ড্রোন হামলা

সৌদি আরবের রিয়াধ প্রদেশের আজ় জ়ুলফি শহরে ইরানের ড্রোন হামলার অভিযোগ। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:৪৪ key status

বেইরুটে সতর্কতা!

লেবাননের বেইরুটে দূতাবাসের কর্মীদের সতর্ক করল আমেরিকা। নিরাপদ স্থানে থাকতে বলল। 

Advertisement
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:৪৩ key status

পরমাণুকেন্দ্রে হামলা!

ইরানের চ্যানেল ১২ দাবি করেছে, তেহরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইজ়রায়েল। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:৩৬ key status

এগিয়ে এল অস্ট্রেলিয়া

ইরানের বিরুদ্ধে পশ্চিম এশিয়ার দেশগুলিকে সাহায্যের জন্য এগিয়ে এল অস্ট্রেলিয়া। পাঠাল ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান।

Advertisement
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:১৪ key status

হিজ়বুল্লার দাবি

হিজ়বুল্লা দাবি করেছে, উত্তর ইজ়রায়েলে বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:০৪ key status

ইরাকে আরব আমিরশাহির দূতাবাসে হামলা

ইরাকে আরব আমিরশাহির দূতাবাসে হামলা চালাল ইরান। এই ঘটনার নিন্দা করেছে সৌদি আরব। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:০৩ key status

ইরানের হুঁশিয়ারি!

ইরানের সর্বোচ্চ নেতার বিদেশনীতি উপদেষ্টা কামাল কারাজ়ি জানালেন, আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতা নয়। দীর্ঘ যুদ্ধের জন্য তাদের সেনা প্রস্তুত।

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১০:৫৩ key status

সেনেটরের সমালোচনা

পশ্চিম এশিয়ায় আমেরিকার সহযোগী দেশগুলি কেন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে না, তা নিয়ে তাদের সমালোচনা করলেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১০:৫১ key status

আরব আমিরশাহির পরিস্থিতি

আরব আমিরশাহি জানিয়েছে, বেশ কিছু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলেছে।

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১০:৪৯ key status

মিশরে তেলের দাম বাড়ল

পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রভাবে মিশরেও বাড়ল তেলের দাম। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১০:৪৯ key status

তেহরানে মৃত শিশু

আমেরিকা এবং ইজ়রায়েলের হানায় তেহরানে মৃত্যু হল এক বছরের এক শিশুর। একটি বহুতলের ভগ্নস্তূপ থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৯:৫৭ key status

বাহরিনে সাইরেন

মঙ্গলবার সকালে (স্থানীয় সময়) সাইরেন বাজছে বাহরিনে। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৯:৫৬ key status

ছ’টি ড্রোন

কুয়েতের তরফে জানানো হয়েছে, ইরানের ছ’টি ড্রোন প্রতিহত করেছে তারা। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৯:৫৫ key status

দোহার পরিস্থিতি

কয়েক ঘণ্টা আগে কাতারের দোহায় হামলা চালায় ইরান। তা প্রতিহত করেছে কাতারের বাহিনী।  তেহরানে আমেরিকা-ইজ়রায়েলের হামলার পর থেকে কাতারে আটকে পড়েন বহু পর্যটক, বিদেশি। এ বার তাঁদের বিমানে চেপে দেশে ফেরার ব্যবস্থা করা হল। বিমানবন্দর কতটা সুরক্ষিত, তা আগেই খতিয়ে দেখেছে বাহিনী। 

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৯:৫২ key status

কী বলল ইরান?

বিবৃতি দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বলেছে, ‘‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা।’’ তারা আরও বলে, ‘‘এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ এখন আমাদের বাহিনীর হাতে। আমেরিকার সেনা যুদ্ধ শেষ করবে না।’’

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৯:৫১ key status

ট্রাম্পের বক্তব্য

ট্রাম্প জানান, তেহরানে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ অভিযান ‘শেষের পথে’। সিবিএস নিউজ়ের সাংবাদিক ওয়েইজা জিয়াং জানান সোমবার (আমেরিকার সময়) মার্কিন প্রেসিডেন্ট তাঁকে ফোনে বলেন, ‘‘আমার মনে হয় যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। অনেকটাই। ওদের (ইরান) কোনও নৌসেনা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, কোনও বায়ুসেনা বাহিনী নেই।’’

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৯:৪৩ key status

স্কুলে হামলা!

ইরানের মেহর সংবাদ সংস্থা দাবি করেছে, খোমেইনের সেন্ট্রাল সিটিতে একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। স্কুলটির নাম ডাক্তার হাফেজ় খোমেনি স্কুল। তার আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়েছে। তবে এখনও হতাহতের কোনও খবর প্রকাশ করা হয়নি।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy