Advertisement
২৯ এপ্রিল ২০২৬
ড্রোন হামলা ওমানে।

ড্রোন হামলা ওমানে। ছবি: রয়টার্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:০৬
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২৩:১৭ key status

ইজ়রায়েলের হামলা

ইরানের ১৫০ জায়গায় হামলা চালানো হয়েছে বলে এ বার দাবি করল ইজ়রায়েল। তাদের সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন জায়গায় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হয়েছে। তার ফলে অনেক জায়গারই ক্ষতি হয়েছে।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২২:৫২ key status

হরমুজ় প্রণালী ‘বন্ধে’ উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ!

হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে না-পারলে শুধু জ্বালানি সঙ্কট নয়, অত্যাবশক পণ্যেরও চাহিদা বৃদ্ধি হতে পারে বলে মত রাষ্ট্রপুঞ্জের। আর তার ফলে খাদ্য, ওষুধ ইত্যাদি আবশ্যিক জিনিসপত্রের খরচ বাড়বে বলে মনে করছেন রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টিফেন ডুজারিক। 

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২২:৪৮ key status

সৌদি আরবে হামলা!

আবার সৌদি আরবে হামলা করল ইরান। তবে তাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সৌদি আরবের প্রশাসনের দাবি, মাঝ-আকাশেই তারা ছ’টি ড্রোন ধ্বংস করেছে।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২২:৪৬ key status

রাশিয়া তেলে ‘ছাড়’ দিয়ে ভুল করছে আমেরিকা?

জ্বালানির আন্তর্জাতিক বাজারে ডামাডোল রুখতে রাশিয়ার তেলে আরও একটু নমনীয় হয়েছে আমেরিকা। ভারতের পর  বিশ্বের বাকি সব দেশকেই রাশিয়ার তেল কেনার ছাড়পত্র দিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই ছাড়ের মেয়াদ ৩০ দিন (১২ মার্চ থেকে ১১ এপ্রিল)। তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করল জার্মানি। তারা মনে করে, ভুল পদক্ষেপ করেছে আমেরিকা।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২২:৪০ key status

ফিরলেন কাতারে আটকে বাংলাদেশিরা

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কাতারে আটকে ছিলেন তাঁরা। শুক্রবার বিশেষ বিমানে ৪৩০ জন বাংলাদেশিকে তাঁদের দেশে ফেরানো হল।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২১:৪৯ key status

কী বার্তা লেবাননের প্রধানমন্ত্রীর?

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেন যুদ্ধবিধ্বস্ত লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। ৩০ কোটি মার্কিন ডলারের মানবিক সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ‘‘লেবানন এই যুদ্ধ বেছে নেয়নি।’’ একই সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বানও করেছেন নওয়াফ।

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২১:১১ key status

লেবানন সীমান্তে বাড়ছে ইজ়রায়েলি সেনার দাপট

ইরানের পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইজ়রায়েল। তাদের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, লেবাননের উত্তর সীমান্তে নতুন করে সেনা পাঠানো হচ্ছে।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২০:৫৬ key status

ট্রাম্পের হুঁশিয়ারি

শুক্রবার আবার ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সরকারের পতন হবেই। তবে এখনই নয়!

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২০:৫৩ key status

ইরাকে বিমান দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা

শুক্রবার ইরাকে মার্কিন বিমান ভেঙে পড়ার ঘটনায় বিবৃতি জারি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তারা জানিয়েছে, ওই বিমানে থাকা ছ’জনেরই মৃত্যু হয়েছে।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৮:৪৬ key status

পেন্টাগনের হুঁশিয়ারি

আবার ইরানকে হুঁশিয়ারি দিলেন পেন্টাগনের প্রধান তথা মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ। তাঁর দাবি, শুক্রবারই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে আমেরিকা। দিন দুয়েক আগেও একই দাবি করেছিলেন হেগসেথ।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৮:৪২ key status

ওমানে নিহত দুই ভারতীয়

ওমানের ড্রোন হামলা। সেখানকার শিল্পাঞ্চলে হামলা চালানো হয়। সেই হামলায় দু’জন ভারতীয়েরর মৃত্যু হয়েছে। নিশ্চিত করল নয়াদিল্লি। শুধু তা-ই নয়, এই হামলায় আরও ১০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের (উপসাগরীয়) যুগ্মসচিব অসীম মহাজন বলেন, ‘‘আহতদের মধ্যে পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।’’ হামলাটি হয়েছে ওমানের মাস্কাট থেকে ২০০ কিলোমিটার দূরে সোহার শহরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy