Advertisement
১৬ এপ্রিল ২০২৬
ইজ়রায়েল ও হিজ়বুল্লার সংঘাতে লেবাননের রাজধানী বেইরুটে হামলা।

ইজ়রায়েল ও হিজ়বুল্লার সংঘাতে লেবাননের রাজধানী বেইরুটে হামলা। ছবি: রয়টার্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৬:০৫
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৫:৩৯ key status

আবু ধাবিতে ড্রোন

সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে সোমবার ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনগুলি আছড়ে পড়ার আগেই আকাশে তা আটকে দেওয়া হয়েছে। তবে সেই ধ্বংসাবশেষ পড়েছে একটি গুদামের ছাদে। সেখানে কিছপু ক্ষয়ক্ষতি হয়েছে। আবু ধাবি থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সমস্ত বিমান বাতিল করেছে সে দেশের বিমানসংস্থা।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৫:৩৭ key status

ইরানের পরমাণুঘাঁটিতে হামলা

ইরানের নাতান্‌জ় পরমাণু ঘাঁটিতে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী হামলা চালিয়েছে। রাষ্ট্রপুঞ্জের পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজ়া নাজাফি এই তথ্য নিশ্চিত করেছেন। রবিবার ওই হামলা হয়েছে বলে খবর।

Advertisement
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৫:২৯ key status

ফ্রান্সের বার্তা

পশ্চিম এশিয়ার আটটি ‘বন্ধু’ দেশের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিল ফ্রান্স। জানাল, ইরানের বিরুদ্ধে ‘বন্ধু’দের রক্ষা করতে তারা প্রস্তুত। ফ্রান্সের বিদেশমন্ত্রী সোমবার বলেছেন, ‘‘পশ্চিম এশিয়ায় আমাদের মিত্র দেশগুলি, যাদের উপর ইচ্ছাকৃত ভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হচ্ছে, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী যাদের জোর করে যুদ্ধে টেনে এনেছে, সেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, ইরাক,বাহরিন, কুয়েত, ওমান এবং জর্ডনের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই দেশগুলিকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত।’’

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৪:১৬ key status

সৌদির তৈল পরিশোধনাগারে হামলা

সৌদি আরব জানিয়েছে, তাদের দেশের পূর্বাঞ্চলে একটি তৈল পরিশোধনাগারে সোমবার হামলার চেষ্টা হয়েছিল। দু’টি ড্রোনকে আটকানো হয়েছে। ড্রোনগুলির ধ্বংসাবশেষ থেকে সামান্য আগুন লেগেছিল। তা নিবিয়ে দেওয়া গিয়েছে। হতাহতের সম্ভাবনা নেই।

Advertisement
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৪:০৯ key status

ইরানে মৃত ৫৫৫!

স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসকে উদ্ধৃত করে ইরানের সরকারি সংবাদমাধ্যম দাবি করেছে, এখনও পর্যন্ত মার্কিন ও ইজ়রায়েলি হামলায় তাদের দেশে ৫৫৫ জনের মৃত্যু হয়েছে।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৪:০৪ key status

লেবানন নিয়ে মুখ খুলল ইরান

লেবাননে ইজ়রায়েলের হামলার নিন্দায় সরব ইরান। সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, লেবাননের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতায় হস্তক্ষেপ করেছে ইজ়রায়েল। এক বার নয়, একাধিক বার। ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত ইজ়রায়েল-লেবানন সংঘর্ষবিরতি চুক্তির কথাও মনে করিয়ে দিয়েছে ইরান। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক শান্তিকে বিঘ্নিত করছে। যাঁরা চুপ করে আছেন, তাঁদের বার্তা দিয়ে ইরানের বিদেশ মন্ত্রক বলেছে, ‘‘এটা নির্লজ্জ এক নীরবতা’’।

Advertisement
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:৩৯ key status

একাধিক যুদ্ধবিমান ধ্বংস

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, সে দেশে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। হামলার নেপথ্যে ইরান।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:১৯ key status

চিনের বার্তা

রবিবারের পর সোমবারও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিন। সব পক্ষকে সংযমের অনুরোধ করা হয়েছে। তেহরানে এক চিনা নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। খামেনেইয়ের মৃত্যুর পর আমেরিকা-ইজ়রায়েলের হামলাকে চিন ‘নির্লজ্জ আগ্রাসন’ বলে উল্লেখ করেছিল।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:১৩ key status

আরও চার-পাঁচ সপ্তাহ হামলা

ইরানে আমেরিকা ও ইজ়রায়েলের হামলা চলতে পারে আরও চার থেকে পাঁচ সপ্তাহ। রবিবার রাতে (আমেরিকার সময়) মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইম্‌সকে এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, যদি দরকার হয় ইরানে আরও চার থেকে পাঁচ সপ্তাহ হামলা চালানো হতে পারে। তাতে আমেরিকার কোনও সমস্যা হবে না। ইজ়রায়েলও হামলায় মার্কিন সমর্থন পাবে।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:১২ key status

ট্রাম্পের সাফাই

ট্রাম্প দাবি করলেন, তাঁকে দু’বার মারার চেষ্টা করেছিলেন সদ্যপ্রয়াত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। তবে তাঁকে তিনিই আগে ধরে ফেলেছেন। এবিসি নিউজ়ের এক সাংবাদিকের সঙ্গে রবিবার সন্ধ্যায় (আমেরিকার সময়) কথা বলার সময়ে এই দাবি করেন ট্রাম্প।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১২:৫৩ key status

কুয়েতে ভেঙে পড়ল যুদ্ধবিমান

আল জাজ়িরা জানিয়েছে, কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার দূরে আল জাহ্‌রা শহরে একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। অসমর্থিত সূত্রে দাবি, সেটি আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমান। ইরানের হামলায় তা ভেঙে পড়েছে। এই তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১২:২৪ key status

আবু ধাবিতে বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবি শহরেও সোমবার সকালে ফের বিস্ফোরণ হয়েছে। এর আগে শনিবারও এই শহরে হামলা চালিয়েছিল ইরান।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১২:২১ key status

কুয়েতে সতর্কতা

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের সতর্ক করেছে। দেশের বিভিন্ন শহরে হামলা চলছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে সাধারণ জনজীবন বিপন্ন। মার্কিন দূতাবাসের সামনেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে দূতাবাসের ভিতর থেকে।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১১:৪৭ key status

লেবাননে মৃত ৩১

লেবাননে ইজ়রায়েলের হামলায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৪০। সে দেশের স্বাস্থ্য মন্ত্রক সোমবার সকালে এই পরিসংখ্যান প্রকাশ করেছে। ভোর থেকে দেশটিতে হামলা শুরু করেছে ইজ়রায়েল। মূলত হিজ়বুল্লা ঘাঁটি লক্ষ্য করেই হামলা বলে দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীর। দক্ষিণ লেবানন এবং রাজধানী বেইরুটে ইজ়রায়েল বোমা ফেলেছে।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১০:৪০ key status

কাতারে হামলা চলছে

কাতারে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সোমবার সকালেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে দোহা শহরে।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৯:৪১ key status

ইরাকের বাগদাদে হামলা

পশ্চিম এশিয়ার সংঘর্ষের আঁচ ইরাকেও। রাজধানী বাগদাদে সোমবার সকালে বিমানহানা চালানো হয়েছে বলে খবর। নেপথ্যে কারা, এখনও স্পষ্ট নয়।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৯:১৩ key status

ব্রিটেনের বার্তা

ব্রিটেনের প্রধামন্ত্রী কিয়ের স্টার্মার জানিয়েছেন, ইরানের বোমা ঠেকাতে মার্কিন সেনাকে তাঁরা পশ্চিম এশিয়ায় অবস্থিত ব্রিটিশ ঘাঁটিগুলি ব্যবহার করতে দেবেন।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৯:০৭ key status

লেবাননে বোমা

প্রতিবেশী দেশ লেবাননে বোমা ফেলল ইজ়রায়েল। দাবি, হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৮:৩২ key status

ব্রিটিশ ঘাঁটিতে হামলা!

পশ্চিম এশিয়ার সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে রবিবার মধ্যরাতে ড্রোন হামলা হয়েছে বলে দাবি। তবে হতাহতের খবর নেই।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৮:৩১ key status

তেহরানে মুহুর্মুহু বিস্ফোরণ

ইরানের রাজধানী শহর তেহরানে সোমবার ভোরে মুহুর্মুহু বিস্ফোরণ হচ্ছে। ইজ়রায়েলের হামলার কারণেই এই বিস্ফোরণ বলে দাবি পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যমগুলিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy