Advertisement
E-Paper

পারিবারিক অশান্তি, স্ত্রীকে মেরে আত্মঘাতী পাক মন্ত্রী

প্রাথমিক তদন্তের পর করাচি পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন বিজারানি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪২
স্ত্রীর সঙ্গে মীর হাজার খান বিজারানি। ফাইল চিত্র।

স্ত্রীর সঙ্গে মীর হাজার খান বিজারানি। ফাইল চিত্র।

নিজের লাইসেন্সওয়ালা বন্দুক থেকে স্ত্রীকে পর পর তিনটি গুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েছিলেন পেশায় সাংবাদিক ওই মহিলা। তার পর সেই বন্দুক দিয়েই নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক মন্ত্রী। নিহত ওই মন্ত্রীর নাম মীর হাজার খান বিজারানি (৭২)।

জিও নিউজ সূত্রে খবর, বৃহস্পতিবার করাচির বাড়িতে আত্মঘাতী হন ওই পাক মন্ত্রী। প্রাথমিক তদন্তের পর করাচি পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন বিজারানি।

পাকিস্তান পিপলস পার্টির সদস্য বিজারানি পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী ছিলেন। তাঁর স্ত্রী ফারিহা রাজাক পেশায় সাংবাদিক। পুলিশ জানিয়েছে, দু’টি দেহের পাশ থেকে যে ক’টি বুলেট পাওয়া গিয়েছে, তা সবই একই বন্দুক থেকে চালানো হয়েছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভারত নয়, আমার বন্দিদশার জন্য দায়ী পাকিস্তান: হাফিজ

Pakistan Mir Hazar Khan Bijarani Pakistani provincial minister মীর হাজার খান বিজারানি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy