Advertisement
E-Paper

লাইভ ক্যামেরার সামনে সপাটে ঘুষি সাংবাদিককে

ঘটনাটি ঘটেছে গত বুধবার। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই অবশ্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ২২:১০
ক্যামেরার সামনে সাংবাদিককে ঘুষি

ক্যামেরার সামনে সাংবাদিককে ঘুষি

রাশিয়ার একটি জনপ্রিয় টিভি চ্যানেলে লাইভ চলছে। মস্কো পার্ক থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সাংবাদিক নিকিতা রাজভোগায়েভ। আচমকাই ক্যামেরার সামনে উদয় হলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। প্রথমে বেশ কিছু ক্ষণ সাংবাদিকের নকল করেন ওই ব্যক্তি। নিকিতা তাঁকে ক্যামেরার সামনে থেকে সরে যেতে অনুরোধও করেন। কিন্তু, ওই ব্যক্তি নাছোড়।

আরও পড়ুন: যুবতীর বিয়েতে উপহার, শুভেচ্ছা-চিঠি ওবামা দম্পতির!

খানিক ক্ষণ সাংবাদিককে মেপে নিয়ে হঠাৎই তাঁর মুখ লক্ষ্য করে চালিয়ে দেন এক সপাটে ঘুষি। নিকিতা যত ক্ষণে নিজেকে সামলে উঠেছেন, ওই ব্যক্তি পগারপাড়। কিন্তু, তত ক্ষণে পুরো ঘটনাটাই লাইভ হয়ে গিয়েছে ক্যামেরায় আর ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ার সামনে।

আরও পড়ুন: হ্যাকার হানা! পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে বাজল ভারতের জাতীয় সঙ্গীত

ঘটনাটি ঘটেছে গত বুধবার। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই অবশ্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।

দেখুন ভিডিও:

Russian Reporter Viral Video রাশিয়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy