Advertisement
E-Paper

মেয়ের ডাকে জলে নামতে হল বাবাকে, দু’জনে মিলে নাচতে শুরু করলেন কাদায়

একটি বছর আড়াই-তিনের বাচ্চা মেয়ে ঘাসের মাঠের মাঝে গর্তে দাঁড়িয়ে রয়েছে। গর্তে জল জমে রেয়েছে। জুতো পরেই সে নেমে পড়েছে তাতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ২১:১৪
বাবা-মেয়ের জল কাদায় খেলা। ছবি: টুইটার থেকে নেওয়া।

বাবা-মেয়ের জল কাদায় খেলা। ছবি: টুইটার থেকে নেওয়া।

অনেকেই ছোটবেলায় রাস্তায় বা খেলার মাঠে জমা জলে নেমে মনের সুখে খেলেছে। অনেকের আবার সে ইচ্ছে পূরণ হয়নি। তবে এই একরত্তি মেয়েটি সে সুযোগ পেয়ে হাতছাড়া করতে চায়নি। আর শুধু নিজেই নয়, সে তার বাবাকেও টেনে নামিয়েছে জল-কাদায়। মেয়ের ডাকে, হয় তাকে খুশি করতে বা নিজের সুপ্ত ইচ্ছা পূরণ করতে কাদায় নেমে পড়েন মেয়েটির বাবাও।

রেক্স চ্যাপম্যান নামে একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে শনিবার ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বছর আড়াই-তিনের বাচ্চা মেয়ে ঘাসের মাঠের মাঝে গর্তে দাঁড়িয়ে রয়েছে। গর্তে জল জমে রেয়েছে। জুতো পরেই সে নেমে পড়েছে তাতে।

বাচ্চা মেয়েটি জলে নামলেও প্রথমে তার বাবা পাশে দাঁড়িয়ে মেয়ের কীর্তি দেখছিলেন। কিন্তু মেয়েটিও এবার খেলার জন্য তার বাবাকে ডাকতে শুরু করে। হাত বাড়িয়ে জলে আসতে বলে বাবাকে। বাবাও মেয়ের ডাকে সাড়া না দিয়ে থাকেন কী করে! শেষে তিনিও মেয়ের হাত ধরে নেমে পড়েন জলে।

আরও পড়ুন: কঠিন পরিস্থিতিতে পাশে রবীন্দ্র, ঘুরে ঘুরে বিনা পয়সায় চুল কেটে দিচ্ছেন

আরও পড়ুন: চিতাবাঘকে পিটিয়ে মেরে ফেললেন গ্রামবাসীরা, ছবি তুললেন মৃতদেহ নিয়ে!

বাবা-মেয়ে জলে নেমে এবার নাচতে শুরু করেন। প্রথমে মেয়ে, আর তার দেখাদেখি তার বাবাও ঘুরে ঘুরে জলে নাচতে থাকেন। তৃতীয় কেউ বাবা-মেয়ের এই যুগলবন্দি ক্যামেরাবন্দি করছিলেন। পরে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

দেখুন সেই ভিডিয়ো:

শনিবার পোস্ট হওয়ার পর দু’দিনে ভিডিয়োটি প্রায় ৪৩ লাখ বার দেখা হয়েছে এই অ্যাকাউন্টে। সেই সঙ্গে সমানে লাইক ও শেয়ার হয়ে চলেছে। ভিডিয়োটি কোথায় কবে রেকর্ড হয়েছে, তা উল্লেখ করা হয়নি পোস্টে।

Viral video Father Daughter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy