E-Paper

হার্টের অস্ত্রোপচার ল্যাপারোস্কোপিকেও করা সম্ভব, জানাচ্ছেন বিশেষজ্ঞ

বড় অস্ত্রোপচারের বদলে যদি ল্যাপারোস্কোপিকের মতো হার্টের অস্ত্রোপচারও করা যায় তাহলে কেমন হয়? ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’, কলকাতার চিকিৎসক সুষান মুখোপাধ্যায় এই বিষয়ে আলোচনা করলেন।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩
ল্যাপারোস্কোপিকের মাধ্যমে হার্টের অস্ত্রোপচার

ল্যাপারোস্কোপিকের মাধ্যমে হার্টের অস্ত্রোপচার

হৃদ্‌রোগের সম্ভাবনা যত দিন যাচ্ছে বাড়ছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে হৃদ্‌রোগের চিকিৎসাও আধুনিক হচ্ছে।

আনন্দবাজার ডট কম-এর সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে এই বিষয়েই আলোচনা করলেন ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’, কলকাতার কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারির ডিরেক্টর এবং সিনিয়র কনসালটেন্ট, চিকিৎসক সুষান মুখোপাধ্যায়।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

হার্টের মাইক্রোসার্জারি নিয়ে কথা বললেন চিকিৎসক সুষান মুখোপাধ্যায়

তিনি বলেন, “হার্ট সার্জারি শুনলেই মানুষের মনে যে ভীতির সৃষ্টি হয়, তার একটি প্রধান কারণ হল এত বড় কাটাছেঁড়ার মধ্যে দিয়ে যে অস্ত্রোপচার হয়, তা মানুষ সহজে মেনে নিতে পারে না এবং তাদের মধ্যে বিষন্নতা ও অস্ত্রোপচারের পরে নানা জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি বয়স্কদের ক্ষেত্রে বড় অস্ত্রোপচার করা সম্ভবও হয় না।”

কিন্তু বড় অস্ত্রোপচারের বদলে যদি ল্যাপারোস্কোপিকের মতো হার্টের অস্ত্রোপচারও করা যায় তাহলে কেমন হয়?

চিকিৎসক সুষান মুখোপাধ্যায় জানান, “শতকরা ১০০ ভাগ ক্ষেত্রে আমরা হার্টের মাইক্রোসার্জারি করতে সক্ষম হয়েছি। অর্থাৎ ছোট ছিদ্রের মাধ্যমে হার্টের যে কোনও অসুখ আমরা অস্ত্রোপচার করতে সক্ষম।”

এই অস্ত্রোপচারের ফলে যাদের শরীরে ক্ষমতা কম, যারা অস্ত্রোপচারের ধকল নিতে পারবেন না, তাদের ক্ষেত্রে এই মাইক্রোসার্জারি ভীষণভাবে কার্যকর।

তিনি আরও বলেন, “২০২৩ থেকে আমাদের একটি নতুন সংযোজন এই মাইক্রোসার্জারির ক্ষেত্রে হচ্ছে রোবট। দূর থেকে এটিকে সার্জন বসে কাজ করাবে। খুব ছোট ছোট ছিদ্রের মাধ্যমে হার্টের মধ্যে যন্ত্র ঢুকে যায় এবং এই যন্ত্রের সাহায্যে অস্ত্রোপচার করা সম্ভব হয়।”

তাহলে হার্টের অস্ত্রোপচারে ভয় না পেয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং মাইক্রোসার্জারির মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে উঠুন।

যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য, অ্যাপোলোতে যোগাযোগ করুন:

জরুরি নম্বর: ১০৬৬

হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২

ই-মেইল আইডি: infokolkata@apollohospitals.com

এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Apollo Hospital Laparoscopic surgery Microsurgery Heart Problem

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy