E-Paper

আগামী পাঁচ বছরে কোটিপতি এবং অত্যধিক ধনীর সংখ্যা বাড়বে দ্রুত গতিতে, দাবি সমীক্ষায়

সংস্থাটির ‘দ্য ওয়েলথ রিপোর্ট ২০২৬’ অনুসারে, এই সময়ের মধ্যে এ দেশে কোটিপতির সংখ্যা ৫১% বেড়ে হবে ৩১৩। আর অতি-বিত্তবান (আল্ট্রা হাই নেট ওয়ার্থ) পৌঁছবেন ২৫,২১৭-তে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৮:৫১

— প্রতীকী চিত্র।

দেশের একটা অংশের মানুষের আয় সে ভাবে না বাড়লেও আগামী পাঁচ বছরে কোটিপতি ও অত্যাধিক ধনী ব্যক্তির সংখ্যা বেশ দ্রুত হারেই বাড়বে বলে পূর্বাভাস আন্তর্জাতিক উপদেষ্টা নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার। রিপোর্ট অনুযায়ী, ভারতে চোখে পড়ার মতো হারে বাড়ছে কোটিপতি এবং ধনকুবের।

সংস্থাটির ‘দ্য ওয়েলথ রিপোর্ট ২০২৬’ অনুসারে, এই সময়ের মধ্যে এ দেশে কোটিপতির সংখ্যা ৫১% বেড়ে হবে ৩১৩। আর অতি-বিত্তবান (আল্ট্রা হাই নেট ওয়ার্থ) পৌঁছবেন ২৫,২১৭-তে।

উল্লেখ্য, কারও সম্পদের মোট পরিমাণ তিন কোটি ডলার পেরোলে তাঁদের অতি-বিত্তবান ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। যাঁদের ক্ষেত্রে ওই অঙ্ক ১০০ কোটি ডলার পেরোবে, তাঁরা হলেন কোটিপতি। নাইট ফ্রাঙ্ক জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় ১৯,৯০০ জন অতি-বিত্তবান ব্যক্তি রয়েছেন। অন্য দিকে, এই মুহূর্তে কোটিপতির সংখ্যা ২০৭ জন। ভারতের বিত্তবান ব্যক্তিদের মধ্যে ৩৫.৫ শতাংশই দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ের বাসিন্দা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Economy Economic Growth Economic Problem Economic Survey

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy