বিমান জ্বালানি এটিএফের দাম গত ১০ দিনে দ্বিগুণ হয়েছে। দেশের দর ২৫% বৃদ্ধির মধ্যে আটকে রাখতে কেন্দ্র একাধিক পদক্ষেপ করলেও, আন্তর্জাতিক উড়ানে সংস্থাগুলির ক্ষতিবাড়ছে। সমস্যা সামাল দিতে ইন্ডিগো আগেই যাত্রী ভাড়ায় সারচার্জ বাড়িয়েছে। মঙ্গলবার সেই পথে হাঁটল এয়ার ইন্ডিয়া (এআই)। জানাল,তাদের সব উড়ানের টিকিটেও সারচার্জ বাড়ছে। ঘরোয়া উড়ানের ক্ষেত্রে ২৯৯-৮৯৯ টাকা এবং আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে ২৪-২৮০ ডলার (২২৩৩.৪৪-২৬,০৫৬.৮০ টাকা)। মধ্যরাত থেকেই টিকিটে ওই বাড়তি খরচ যুক্ত হতে শুরু করেছে। ফলে এআই-এর উড়ানে যাতায়াতের খরচ বেড়েছে। ওই তালিকায় রয়েছে এআই-এর সস্তার শাখা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও।
অন্য দিকে এআই-এর সিইও-এমডি ক্যাম্পবেল উইলসন পদত্যাগ করেছেন। সংস্থার বিশেষ কমিটি নতুনসিইও খুঁজছে। যতদিন না তা মিলছে, ততদিন ক্যাম্পবেল দায়িত্বে থাকবেন। এআই টাটাদের হাতে যাওয়ার পরে ২০২২-এ পুনর্গঠন শুরু হয় তাঁর নেতৃত্বে। আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পবেলের মেয়াদ রয়েছে।
পশ্চিম এশিয়ার ৯টি দেশের আকাশসীমা বন্ধ থাকায়, ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকায় উড়ান যোগাযোগ জটিল হয়েছে। বিকল্প পথে সময় বৃদ্ধি সংস্থাগুলির ক্ষতি বাড়িয়েছে। তার মধ্যেও ভারতীয় সংস্থাগুলি উড়ান চালু রেখেছে। তাদের সুরাহা দিতে বিমান নিয়ন্ত্রক ডিজিসিএ একাধিক পদক্ষেপ করেছে। পাইলট ও বিমান কর্মীর কাজের সময় সংক্রান্ত নির্দেশিকা শিথিল করাহয়েছে। এটিএফের মূল্যবৃদ্ধি ২৫ শতাংশের মধ্যে রাখতে বিমান মন্ত্রক নানা পদক্ষেপ করছে, জানান যুগ্মসচিবঅসংবা চুবা আও। পশ্চিম এশিয়ার সঙ্গে উড়ান যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে ওই অঞ্চলের একাধিক উড়ান সংস্থাকে যাত্রিবাহী বিমানের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)