দু’তিন মাস যাবৎ গ্রামীণ চাহিদায় ভর করে গত মাসে দেশে গাড়ি বিক্রির হার খানিকটা বাড়ল। দু’চাকা এবং চার চাকা, দু’ক্ষেত্রেই শহরের তুলনায় গ্রামে বিক্রি হয়েছে বেশি। গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডার দাবি, এতে সামগ্রিক বিক্রিও বেড়েছে। জানুয়ারিতে দেশে চার চাকার যাত্রিবাহী গাড়ি বিকিয়েছে প্রায় ৫.১৪ লক্ষ। গত বছরের তুলনায় ৭.২২% বেশি আর ডিসেম্বরের তুলনায় ৩৫%। গ্রাম ও শহরে ওই গাড়ির চাহিদা বৃদ্ধির ফারাক প্রায় ১২%। যদিও দু’চাকায় মাত্র ২.৫%।
গত মাসে দেশে দু’চাকার গাড়ি বিক্রি হয়েছে প্রায় ১৮.৫৩ লক্ষ। গত বছরের তুলনায় প্রায়২১% বেশি। আর সামগ্রিক বিক্রি ১৮% বেড়ে পেরিয়েছে ২৭.২২ লক্ষ। ফাডার সর্বভারতীয় সভাপতি সিএস বিজ্ঞেশ্বরের মতে, গ্রামে চাহিদাবৃদ্ধি, বিয়ের মরশুম এবং জিএসটির হার কমে যাওয়া এর কারণ। এইনিয়ে নাগাড়ে মাস দুই-তিন ধরে গ্রামের চাহিদা ছাপিয়ে গেল শহরকে। গত মাসে যেখানে চার চাকার চাহিদা শহরে বেড়েছে ২.৭৫%, সেখানে গ্রামাঞ্চলে ১৪.৪৩%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)