Advertisement
E-Paper

টুকরো খবর

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মঞ্চে খাদ্য সুরক্ষা নিয়ে আপস করার সম্ভাবনা ফের খারিজ করল ভারত। বরং ডব্লিউটিও-র নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে খাদ্য সুরক্ষা নিয়ে স্থায়ী সমাধান বার করার উপরই জোর দিতে বলল কেন্দ্র। শুক্রবার রাষ্ট্রপুঞ্জে অর্থনীতি সংক্রান্ত এক আলোচনায় ভারতের প্রতিনিধি অমিত নারাঙ্গ বলেন, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষকে মজুত ভাণ্ডার থেকে খাদ্যের জোগান দেওয়ার স্বাধীনতা উন্নয়নশীল দেশগুলির থাকা উচিত।

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৪ ০০:৫৭

খাদ্য সুরক্ষা নিয়ে ডব্লিউটিও-য় স্থায়ী সমাধান চায় ভারত
সংবাদ সংস্থা • রাষ্ট্রপুঞ্জ

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মঞ্চে খাদ্য সুরক্ষা নিয়ে আপস করার সম্ভাবনা ফের খারিজ করল ভারত। বরং ডব্লিউটিও-র নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে খাদ্য সুরক্ষা নিয়ে স্থায়ী সমাধান বার করার উপরই জোর দিতে বলল কেন্দ্র। শুক্রবার রাষ্ট্রপুঞ্জে অর্থনীতি সংক্রান্ত এক আলোচনায় ভারতের প্রতিনিধি অমিত নারাঙ্গ বলেন, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষকে মজুত ভাণ্ডার থেকে খাদ্যের জোগান দেওয়ার স্বাধীনতা উন্নয়নশীল দেশগুলির থাকা উচিত। এ জন্য তাদের ‘হুমকি’ দেওয়ার বিরুদ্ধেও সওয়াল করেন তিনি। তাঁর মতে, এ নিয়ে কোনও সিদ্ধান্তে আসার আগে ডব্লিউটিও-কে সব সদস্য দেশের কথাই মাথায় রাখতে হবে।

আবেদন খারিজ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেসে (এসএসটিএল) প্রত্যক্ষ বিদেশি লগ্নি বাড়িয়ে ১০০ শতাংশে নিয়ে যাওয়ার প্রস্তাব খারিজ করল কেন্দ্র। মে মাসে রাশিয়ার সিস্টেমা পরিচালিত সংস্থাটিতে বিদেশি লগ্নি ৭৩.৯৫% থেকে বাড়াতে আবেদন করে এসএসটিএল। সেই আর্জিই শুক্রবার খারিজ করে দিল বিদেশি লগ্নি উন্নয়ন পর্যদ।

সংস্কারের সওয়াল

আর্থিক বৃদ্ধি ৭.৫-৮ শতাংশে নিয়ে যেতে আরও বেশি বেসরকারি লগ্নি জরুরি বলে জানালেন অর্থ মন্ত্রকের নবনিযুক্ত মুখ্য উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন। তাঁর মতে, এই লগ্নি টানার শর্ত পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার। যার মধ্যে রয়েছে কয়লা ও বিদ্যুতের জোগান নিশ্চিত করা, দক্ষ পরিচালন ব্যবস্থা গড়ে তোলা ইত্যাদি।

ব্যবসার পরিবেশ

কোন দেশে ব্যবসা করা কত সহজ, সেই তালিকায় ২ বছরের মধ্যে ৫০ নম্বরে উঠে আসতে চায় ভারত। এখন দেশ ১৩৪ নম্বরে দাঁড়িয়ে। এর জন্য ব্যবসা নথিভুক্তির সময় ২৭ থেকে কমিয়ে ১ দিন করতে পদক্ষেপ করছে কেন্দ্র।

নতুন নিয়োগ

মুরলী লঙ্কা ভারতে ওয়ালমার্টের চিফ অপারেটিং অফিসার হয়েছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy