E-Paper

রফতানিতে ধাক্কা দিয়েছে ট্রাম্পের শুল্ক, প্রতিকারে সাত দাওয়াই ঘোষণা কেন্দ্রের

এ দিন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের ঘোষিত সাতটি সুবিধার লক্ষ্য সংস্থাগুলি যাতে সহজে রফতানি ঋণ পায় তার ব্যবস্থা করা, সুদে ভর্তুকি ও আংশিক গ্যারান্টিযুক্ত ঋণ সহায়তা, বিকল্প বাণিজ্যের ব্যবস্থা, পণ্যের মান উন্নয়ন, বিশ্ব বাজারে ব্যবসার নিয়ম মানায় সহায়তা দান, বিদেশে পণ্য মজুতের পরিকাঠামো তৈরি ইত্যাদি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বসানো চড়া শুল্ক ভারতীয় রফতানিকে বড়সড় ধাক্কা দিয়েছে। যার সুরাহা হিসেবে ২৫,০৬০ কোটি টাকার এক্সপোর্ট প্রোমোশন মিশন এনেছিল মোদী সরকার। শুক্রবার তারই অঙ্গ হিসেবে সাতটি দাওয়াই ঘোষণা করল তারা। প্রকল্পটির আওতায় থাকা মোট ১০টি দাওয়াইয়ের মধ্যে বাকি তিনটি চালু হয়ে গিয়েছে গত মাসে।

কেন্দ্রের লক্ষ্য মূলত ক্ষুদ্র, ছোট ও মাঝারি রফতানি সংস্থাগুলিকে সাহায্য করা। এ দিন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের ঘোষিত সাতটি সুবিধার লক্ষ্য সংস্থাগুলি যাতে সহজে রফতানি ঋণ পায় তার ব্যবস্থা করা, সুদে ভর্তুকি ও আংশিক গ্যারান্টিযুক্ত ঋণ সহায়তা, বিকল্প বাণিজ্যের ব্যবস্থা, পণ্যের মান উন্নয়ন, বিশ্ব বাজারে ব্যবসার নিয়ম মানায় সহায়তা দান, বিদেশে পণ্য মজুতের পরিকাঠামো তৈরি ইত্যাদি।

গয়ালের দাবি, ৩৮টি দেশের সঙ্গেভারত অবাধ বাণিজ্য চুক্তি করায় তাদের বাজার খুলেছে দেশের ছোট শিল্প ও স্টার্ট-আপগুলির সামনে। ওই সুবিধা যাতে তারা নিতে পারে, তার জন্য পাশে দাঁড়াতেই আনা হয়েছে রফতানি উন্নয়ন মিশন প্রকল্প।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Donald Trump US Tariff War India-US Relationship Central Government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy