ভারতের জন্য ‘নিষ্ঠুরতম’ মাস হল এপ্রিল। কারণ এই মাসেই আমেরিকার তিনটি নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে। আজ, রবিবার উঠছে রাশিয়া থেকে ভারতের তেল কেনায় ছাড়ের মেয়াদ। ১৯ তারিখ শেষ হবে ইরানের তেল কেনায় নিষেধাজ্ঞা ছাড়ের সময়সীমা। আর ২৬ এপ্রিল চাবাহার বন্দর ব্যবহার নিয়ে ছ’মাসের নিষেধাজ্ঞা ছাড় উঠে যাবে। ফলে পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে আগামী দিনে ভারতের তেল কেনা নিয়ে চিন্তা বাড়ছে। তবে স্বস্তির খবর, কূটনৈতিক শীর্ষ সূত্র জানাচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধের গতিপ্রকৃতি যে দিকেই গড়াক না কেন, রাশিয়া থেকে তেল কেনায় ছাড় আরও কিছু দিন বাড়াতে পারে আমেরিকা। ইরান থেকে তেল কেনার বিষয়টিও ভাবনাচিন্তার মধ্যে রয়েছে বলেই খবর।
সূত্রের খবর, আমেরিকার রাজস্ব সচিব স্কট বেসেন্ট সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছাড়ের মেয়াদ বাড়ানো নিয়ে কথা বলেছেন। এই ছাড় ইতিবাচক বলেই সহমত হয়েছেন তাঁরা। যদিও প্রশাসনের তরফে মন্তব্য করা হয়নি। কূটনৈতিক শিবির বলছে, হরমুজ় প্রণালী আংশিক বন্ধ থাকায় ইতিহাসে সবচেয়ে বড় তেল সঙ্কট তৈরি হয়েছে। যা নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প এবং তাঁর রিপাবলিকান পার্টির জন্য বড় উদ্বেগের বিষয়।
এ দিকে শনিবার পেট্রলিয়াম মন্ত্রক জানিয়েছে, ‘জাগ বিক্রম’ নামের একটি জাহাজ ২০,৪০০ টন এলপিজি নিয়ে হরমুজ় পেরিয়েছে। যা ১৫ তারিখ নাগাদ মুম্বই বন্দরে আসবে। সেটিতে ২৪ জন নাবিক রয়েছেন। যুদ্ধবিরতি ঘোষণার পরে এই প্রথম কোনও ভারতীয়জাহাজ এলপিজি নিয়ে প্রণালী পেরোল। মন্ত্রক সূত্র জানাচ্ছে, হরমুজ়ের দু’পাশে ২৮টি জাহাজ আটকে ছিল। তার মধ্যে জাগ বিক্রম হল দশম জাহাজ, যা এই প্রণালী পেরিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)