দেশে মার্চের হিসাবে পরিকাঠামো প্রকল্পের খরচ বেড়ে গিয়েছে ৫.৬১ লক্ষ কোটি টাকা। সম্প্রতি পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, গত মাস পর্যন্ত ১৭টি কেন্দ্রীয় মন্ত্রক বা দফতরের অধীনে ১৫০ কোটি টাকা বা তার বেশি খরচের ১৯৪১টি প্রকল্পের সংশোধিত হিসাবে খরচ দাঁড়িয়েছে ৪১.৫ লক্ষ কোটি। যা এর আগে ৩৫.৮৮ লক্ষ কোটির কিছুটা বেশি হবে বলে মনে করা হয়েছিল। এখনও পর্যন্ত সেগুলিতে খরচ হয়েছে ১৯.৯৩ লক্ষ কোটি টাকা। যা মোট বরাদ্দে প্রায় ৪৮%। তবে কতগুলি প্রকল্পের খরচ বেড়েছে, তা স্পষ্ট জানায়নি মন্ত্রক।
পরিসংখ্যান অনুসারে, সবচেয়ে বেশি খরচ বেড়েছে সড়ক ও পণ্য পরিবহণ ক্ষেত্রে। ১৪২৮টি প্রকল্পের ক্ষেত্রে বর্ধিক খরচের অঙ্ক ধরা হয়েছে ২.৬৬ লক্ষ কোটি। সব মিলিয়ে ৭৭৭টি বা প্রায় ৪০% প্রকল্পের কাজ এগিয়েছে ৮০%, ২৬১টিতে (১৩%) বরাদ্দের ৮০% বা তার বেশি অর্থ খরচ হয়েছে। সবেমাত্র কাজ শুরু করা এবং শেষের মুখে থাকা প্রকল্পের মধ্যে ভারসাম্য বজায় থাকার কথাও উঠে এসেছে কেন্দ্রের তথ্যে।
উল্লেখ্য, যে ১৯৪১টি প্রকল্পের তথ্য মন্ত্রক তুলে ধরেছে, তার মধ্যে ৭৮৬টিতে খরচ ১০০০ কোটি টাকা বা তার বেশি। সব মিলিয়ে তাদের বরাদ্দ ৩০.৪৮ লক্ষ কোটি। বাকি ১১৫৫টির ক্ষেত্রে খরচ ১০০০ কোটির কম। বরাদ্দ ৫.৪১ লক্ষ কোটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)