শহরের তুলনায় গ্রামে চার চাকার যাত্রিবাহী গাড়ির চাহিদা মার্চের মতো এপ্রিলেও বেশি ছিল। আর তাতে ভর করেই গোটা দেশে এর বিক্রি বেড়েছে প্রায় ১২%। জানিয়েছে, গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা। বিক্রি হয়েছে মোট ৪.০৭ লক্ষ। সব গাড়ি মিলিয়ে বিক্রি বৃদ্ধির হার প্রায় ১৩%। দু’চাকারও বেড়েছে প্রায় এই হারেই।
ফাডার তথ্য বলছে, এপ্রিলে শহরাঞ্চলে যেখানে চার চাকার গাড়ি বিক্রি বেড়েছে ৭.১১%, সেখানে গ্রামাঞ্চলে তা ২০.৪০%। দু’চাকার ক্ষেত্রে তা যথাক্রমে ১৪.০৭ এবং ১২.৩ শতাংশ। ফাডা কর্তা সাই গিরিধর জানান, গত মাসের বিক্রি ইতিবাচক ছিল। তবে গ্রামে চাহিদা বেশি ফের প্রমাণ হল। যদিও ফাডার তথ্যেই প্রকাশ, মোট বিক্রীত চার চাকার যাত্রিবাহী গাড়ির মধ্যে ৫.৭৭ শতাংশই বৈদ্যুতিক। যা রেকর্ড। মার্চে তা ছিল ৫.১১%। সে বারই প্রথম এই হার ৫% পেরোয়। সংশ্লিষ্ট মহলের দাবি, পশ্চিম এশিয়ার সংঘাত জ্বালানির জোগানে ধাক্কা দিয়েছে। বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ এটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)